মা, বাবা, ভাই, পোষা বেড়াল...এক এক করে সবাইকে খুন, ৫ বছরের ভাইপোকে...! নিজের বাড়িতে নৃংশস হত্যালীলা ক্লাস ১২ টপারের, ঘটনা জানলে শিউরে উঠবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নিজের পরিবারেই হত্যালীলা চালানোর অভিযোগ উঠল দীপক ধুরভে নামে মধ্যপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে৷ ৩০ বছরের যুবক মা, বাবা, ভাই এবং পোষা বিড়ালকেও নির্মমভাবে খুন করেছে বলেই অভিযোগ৷ দীপক ধুরভে নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ
মধ্যপ্রদেশ, বেতুর: বাবা-মা, ভাই সঙ্গে পোষা বিড়ালকেও নির্মমভাবে খুনের অভিযোগ৷ নিজের পরিবারেই হত্যালীলা চালানোর অভিযোগ উঠল দীপক ধুরভে নামে তিরিশ বছরের এক যুবকের বিরুদ্ধে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে৷ তিন জনকে খুনের পাশাপাশি নিজের মাত্র পাঁচ বছরের ভাইপোকেও হত্যার চেষ্টা করে ওই যুবক বলেই অভিযোগ৷ গভীরভাবে জখম শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত দীপক একদা ছিলেন দ্বাদশ শ্রেণির টপার৷ তুখোড় মেধাবী ছাত্রই বর্তমানে ‘সাইকো কিলার’! পুলিশের ধারণা তেমনই৷ ঘটনাটি ঘটে গত ১৮ ফেব্রুয়ারি রাতে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই রাতেই নিজের বাড়িতেই রক্তাক্ত তাণ্ডব চালিয়ে পরিবারের তিন সদস্যকে খুন করে দীপক৷ তিন খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ অভিযুক্ত দীপক ধুরভেকে গ্রেফতার করে আদালতে পেশ করে।
advertisement
advertisement
আদালতের নির্দেশে তাকে দু’দিনের জন্য বেতুল জেলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেও তার হিংস্র আচরণ প্রকাশ পায়। অভিযুক্ত হাসপাতালের একটি খাট পর্যন্ত ভেঙে ফেলে, ফলে হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
দীপকের চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের দাবি, তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। সামান্য বিষয়েও সে উত্তেজিত হয়ে পড়ে এবং হাতে যা পায়, তা দিয়েই সামনে থাকা ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করে।
advertisement
বেতুল জেলে মানসিক রোগীদের জন্য আলাদা সেল না থাকায় দীপককে সেখানে রাখা সম্ভব হচ্ছিল না। তাই আদালতের নির্দেশে দীপক ধুরভেকে গোয়ালিয়র জেলে পাঠানো হয়েছে। তাকে স্থানান্তর করতে পুলিশকে অচেতন করতে হয়। ১১ জন পুলিশকর্মীর একটি দল এবং তার দুই আত্মীয়কে সঙ্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের চিকিৎসা চলবে এবং সে বিচারবিভাগীয় হেফাজতেই থাকবে।
advertisement
ঠিক কী ঘটেছিল সে রাতে?
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে বেতুল জেলার কোতওয়ালি থানার অন্তর্গত সাভাঙ্গা গ্রামে দীপক ধুরভে তার মা কমলতি ধুরভে, বাবা রাজু ধুরভে এবং ছোট ভাই দিলীপ ধুরভেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। বাড়িতে থাকা ৫ বছরের ভাইপো বিজয়ের উপরও হামলা চালায়, কিন্তু সুযোগ বুঝে সে লুকিয়ে পড়ায় প্রাণে রক্ষা পায়। এরপর অভিযুক্ত বাড়ির পোষা বিড়ালটিকেও নির্মমভাবে হত্যা করে।
advertisement
২০ ফেব্রুয়ারি সকালে এক গ্রামবাসী কোনো কাজে রাজু ধুরভের বাড়িতে এসে রক্তাক্ত দেহগুলি দেখে হতবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ভেতরের ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ঘরের ভেতরে রক্তে ভেজা তিনটি দেহ পড়ে ছিল এবং অভিযুক্ত দীপক ধুরভে সেখানেই উপস্থিত ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 7:47 PM IST









