advertisement

Abhishek Banerjee: ‘যতদিন আমি আছি, সুযোগ করে দেব’, প্রতীক উরের মতো অন্য দলের তরুণ নেতাদের বার্তা অভিষেকের!

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূলেই যোগ দিলেন প্রতীক উর রহমান৷ প্রতীক উরের যোগদানের পরেই অন্যান্য দলের তরুণদের তৃণমূলে যোগদানের বার্তা দিলেন অভিষেক৷ ‘‘যারা তরুণরা আছে, তাদের বলবো, তৃণমূলে আসুন। যদ্দিন আমি আছি, আমি সুযোগ করে দেব’’, বার্তা অভিষেকের৷

‘যতদিন আমি আছি, সুযোগ করে দেব’, প্রতীক উরের মতো অন্য দলের তরুণ নেতাদের বার্তা অভিষেকের!
‘যতদিন আমি আছি, সুযোগ করে দেব’, প্রতীক উরের মতো অন্য দলের তরুণ নেতাদের বার্তা অভিষেকের!
কলকাতা: জল্পনাকে সত্যি করে তৃণমূলেই যোগ দিয়েছেন প্রতীক উর রহমান৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিপিআইএম নেতা৷ প্রতীক উরের যোগদানের পরেই তরুণদের তৃণমূলে যোগদানের বার্তা দিলেন অভিষেক৷
এদিন দলে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে অভিষেক বলেন, ‘‘যারা তরুণরা আছে, তাদের বলবো, তৃণমূলে আসুন। যতদিন আমি আছি, আমি সুযোগ করে দেব। আমি কথার মাধ্যমে বললাম, যদি কেউ আসতে চায়, মানুষের কাজ করার সদিচ্ছা থাকলে আসুন।’’ ‘‘তৃণমূল তরুণদের সুযোগ দিয়েছে। নতুন পুরনোর সংমিশ্রণে দল শক্তিশালী হয়ে ওঠে’’, জানালেন অভিষেক৷ তৃণমূলের তরুণ প্রজন্মের কথা বলতে গিয়ে দলের যুব নেত্রী সায়নী ঘোষের উদাহরণ দেন অভিষেক৷
advertisement
advertisement
প্রতীক উরের মতোই সিপিআইএমের অন্য দুই তরুণ নেতা-নেত্রী সৃজন ও দীপ্সিতাও কী এবার যোগ দেবেন তৃণমূলে? এ প্রশ্নে অভিষেকের উত্তর, ‘‘ওদের জিজ্ঞাসা করুন।’’
‘‘গতকালও তো দেখলেন, কোথাও তো কমিশনের উপর অনাস্থা আছে বলেই সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছে’’, এসআইআর প্রসঙ্গে এ দিন এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিপিএমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতীক উর রহমান৷ এদিন দলের গঠনতন্ত্র মেনে প্রতীক উর রহমানকে বহিষ্কার করল সিপিআইএম৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা প্রতীক উরের ইস্তফাপত্রও প্রকাশ্যে চলে আসে৷ এর পর থেকেই প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়ায়৷ তিনি যে শাসক দলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, এমন জল্পনাও ছড়িয়েছিল৷ যদিও শাসক দলে যোগদান নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি৷
advertisement
শনিবার দুপুরে আমতলা অভিষেক বন্দ্যোপলাধ্যায়ের কার্যালয়ে পৌঁছন সিপিএম ত্যাগী প্রতীক উর রহমান৷ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিকেল ৪.১০ নাগাদ সেখানে পৌঁছন প্রতীক উর৷ সিপিএম ত্যাগী প্রতীক উরের সঙ্গে কথা বলছেন অভিষেক৷ এর পরই আনুষ্ঠানিক ভাবে প্রতীক উরের তৃণমূলে যোগ দেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘যতদিন আমি আছি, সুযোগ করে দেব’, প্রতীক উরের মতো অন্য দলের তরুণ নেতাদের বার্তা অভিষেকের!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement