স্থানীয় বাসিন্দা শুকদেব ঘোষ তাঁর প্রয়াত পিতা মধুসূদন ঘোষ ও মাতা ইন্দুরানী ঘোষের স্মৃতির উদ্দেশ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু-র মূর্তি দুটি স্থাপন করেন। এদিন আনুষ্ঠানিকভাবে মূর্তির উদ্বোধন করেন শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলী সর্দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: হাওড়ায় মহতী উদ্যোগ! সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ডিজিটাল শ্রবণ যন্ত্র, জানুন কবে কোথায় বসছে শিবির
advertisement
উৎসব উপলক্ষে বিশেষ পূজা, গীতা পাঠ, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা কীর্তনের তালে নৃত্যে মেতে ওঠেন। পাশাপাশি নগর পরিক্রমার মধ্য দিয়ে গোটা অঞ্চল ভক্তিমূলক পরিবেশে ভরে ওঠে। আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, শিবনিবাস মহাশ্মশানে অবস্থিত কালী মন্দিরে প্রতিদিন নিয়ম মেনে পুজো-পাঠ হয়। ধীরে ধীরে এই মহাশ্মশান প্রাঙ্গণ ভক্ত ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির হিসেবেও পরিচিত, ফলে সারা বছরই এখানে দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকে।
স্থানীয় বাসিন্দা শৈলেন প্রামানিক জানান, “আমরা গর্বিত এমন একজন প্রধান পেয়ে, যিনি সবসময় মানুষের কথা ভাবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন।” সব মিলিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির এই আয়োজন শিবনিবাসকে আরও এক ধাপ এগিয়ে দিল ধর্মীয় ও সাংস্কৃতিক মানচিত্রে।





