Health Tips: আপনিও কি প্লাস্টিকের বোতলে জল খান! দীর্ঘদিনের অভ্যাসে মারণ ঝুঁকি, অজান্তেই শরীরে বাসা বাঁধছে জটিল সব রোগ, সতর্ক হন এখনই
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Health Tips: প্লাস্টিকের বোতলে জল পান অজান্তেই স্বাস্থ্যের বড় বিপদ ডেকে আনছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, জল খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বোতলের ব্যবহারে ডায়াবেটিস, স্থূলতা, বন্ধ্যত্ব, এমনকি মানসিক জটিলতার মতো সমস্যার সম্ভাবনা বাড়ে।
advertisement
1/6

বর্তমান সময়ে ব্যস্ত জীবনে হাতের কাছে জল রাখার সহজ উপায় হিসেবে অনেকেই প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। অফিস, স্কুল, ভ্রমণ কিংবা বাড়ি - প্রায় সর্বত্রই প্লাস্টিকের জলের বোতল এখন নিত্যসঙ্গী। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে একই প্লাস্টিকের বোতল থেকে জল পান করা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/6
চিকিৎসকদের সতর্কবার্তা, প্লাস্টিকের বোতলে দীর্ঘক্ষণ জল ভরে রাখলে, বিশেষ করে তা যদি রোদে বা গরম পরিবেশে থাকে, তাহলে বোতলের উপাদান জলে মিশে যেতে পারে। পাশাপাশি দীর্ঘক্ষণ বাইরে থাকলে ব্যাকটেরিয়া ও জীবাণুর সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। এই দূষিত জল শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা থেকে শুরু করে নানা সংক্রমণ দেখা দিতে পারে।
advertisement
3/6
বিশেষজ্ঞরা আরও জানান, বহুদিন ধরে প্লাস্টিকের বোতল ব্যবহার করলে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক জলের সঙ্গে শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশতে পারে। এই কণাগুলি শরীরে জমতে থাকলে রক্তচাপের তারতম্য, টক্সিনের মাত্রা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
advertisement
4/6
চিকিৎসক সাহেব আলি মন্ডল বলেন, অনেক প্লাস্টিকজাত পণ্যে Bisphenol-A (BPA) নামের একটি রাসায়নিক উপাদান থাকে। উচ্চ তাপমাত্রায় বা রোদে রাখা অবস্থায় এই উপাদান দ্রুত জলে মিশে যেতে পারে। শরীরে BPA প্রবেশ করলে ডায়াবেটিস, স্থূলতা, বন্ধ্যত্ব, এমনকি মানসিক জটিলতার মতো সমস্যার সম্ভাবনা বাড়ে।
advertisement
5/6
এছাড়াও প্লাস্টিকের বোতলে দীর্ঘদিন জল সংরক্ষণ করলে জলে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে। ফলে সংক্রমণ ও দীর্ঘস্থায়ী অসুখের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, হরমোনের ভারসাম্যহীনতা, পেটের সমস্যা এমনকি PCOS-এর মতো জটিলতাও প্লাস্টিক ব্যবহারের সঙ্গে যুক্ত থাকতে পারে।
advertisement
6/6
স্বাস্থ্য রক্ষায় তাই সচেতন হওয়া জরুরি। চিকিৎসকদের পরামর্শ, প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করা তুলনামূলকভাবে নিরাপদ। নিয়মিত বোতল পরিষ্কার রাখা এবং রোদে জলভর্তি বোতল ফেলে না রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: আপনিও কি প্লাস্টিকের বোতলে জল খান! দীর্ঘদিনের অভ্যাসে মারণ ঝুঁকি, অজান্তেই শরীরে বাসা বাঁধছে জটিল সব রোগ, সতর্ক হন এখনই