TRENDING:

Creatinine: রক্তে 'ক্রিয়েটিনিন' বেশি মানেই নষ্ট হচ্ছে কিডনি! শরীরের কোন ৫ উপসর্গ বলে দেয় 'ক্রিয়েটিনিন' বেড়েছে? কিডনি সুস্থ রাখতে অবশ্যই জেনে নিন

Last Updated:
Creatinine: ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। ক্রিয়েটিন ফসফেটের মেটাবোলাইট হল ক্রিয়েটিনিন যা পেশি এনার্জির উৎস হিসাবে ব্যবহার করে। সিরাম ক্রিয়েটিনিন-এর রেফারেন্স রেঞ্জ হল-- পুরুষদের ক্ষেত্রে ৬০-১১০ মাইক্রোমোল প্রতি লিটার রক্তে, মহিলাদের ক্ষেত্রে ৪৫-৯০ মাইক্রোমোল প্রতি লিটার রক্তে।
advertisement
1/8
রক্তে 'ক্রিয়েটিনিন' বেশি মানেই নষ্ট হচ্ছে কিডনি! শরীরের কোন ৫ উপসর্গ বলে দেয় 'ক্রিয়েটিনিন' বেড়েছে? কিডনি সুস্থ রাখতে অবশ্যই জেনে নিন
ক্রিয়েটিনিন এক প্রকার বর্জ্য পদার্থ যা পেশির ব্যবহারে উৎপন্ন হয়। ক্রিয়েটিন ফসফেটের মেটাবোলাইট হল ক্রিয়েটিনিন যা পেশি এনার্জির উৎস হিসাবে ব্যবহার করে।
advertisement
2/8
কিডনি স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে দিলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে। 'ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন'-এর তথ্য অনুযায়ী, কিডনিতে সংক্রমণ হলেও রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। পাশাপাশি, ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি এমন কিছু ওষুধ রয়েছে, যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেক সময়ে ক্রিয়েটিনিন বেড়ে যায়।
advertisement
3/8
'হেলথলাইন' ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে কিডনি ঠিক ভাবে কাজ করতে পারছে না। পেশি থেকে যে সমস্ত দূষিত পদার্থ বের হয়, তা কিডনি ছাঁকতে না পারলে রক্তের মধ্যে মিশতে শুরু করে। তখনই শরীরে ফুটে ওঠে বেশ কিছু লক্ষণ। কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন, ক্রিয়েটিনিন বেড়েছে?
advertisement
4/8
কিডনি বিকল হলে শরীরে হঠাৎ তরলের পরিমাণ বেড়ে যায়,ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ‘ডিসনিয়া’
advertisement
5/8
রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গেলে অতিরিক্ত ক্লান্ত লাগে। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে বারবার প্রস্রাবের বেগ আসে।
advertisement
6/8
কিডনি ঠিকমত কাজ না করলে শরীরে তরল জমতে শুরু করে, ফলে পায়ের পাতা, পায়ের গোছ ফুলে উঠতে পারে।
advertisement
7/8
রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে অনেকেরই গা গুলোয়, বমি পায়।
advertisement
8/8
ব্রিটিশ মেডিক্যাল জার্নাল-এর তথ্য অনুযায়ী, সিরাম ক্রিয়েটিনিন-এর রেফারেন্স রেঞ্জ হল-- পুরুষদের ক্ষেত্রে ৬০-১১০ মাইক্রোমোল প্রতি লিটার রক্তে, মহিলাদের ক্ষেত্রে ৪৫-৯০ মাইক্রোমোল প্রতি লিটার রক্তে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Creatinine: রক্তে 'ক্রিয়েটিনিন' বেশি মানেই নষ্ট হচ্ছে কিডনি! শরীরের কোন ৫ উপসর্গ বলে দেয় 'ক্রিয়েটিনিন' বেড়েছে? কিডনি সুস্থ রাখতে অবশ্যই জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল