TRENDING:

Mamata Banerjee: সার্কিট হাউজ নয়, জনসভার পর হয়তো শান্তিপুরের এই রিসর্টেই থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

Last Updated:
Mamata Banerjee: নদিয়ার শান্তিপুরে প্রথমবারের মতো তৃণমূলনেত্রীর রাত্রিবাস ঘিরে উত্তেজনা চরমে, ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ—সকলেই চাইছেন, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন হোক
advertisement
1/6
সার্কিট হাউজ নয়, জনসভার পর হয়তো শান্তিপুরের এই রিসর্টেই থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
নদিয়ার শান্তিপুরে প্রথমবারের মতো তৃণমূলনেত্রীর রাত্রিবাস ঘিরে চরম উৎকণ্ঠা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে। ৬ এপ্রিল,সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।
advertisement
2/6
প্রশাসনিক তৎপরতার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকেরাও রাত জেগে কাজ করছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। সূত্রের খবর, শান্তিপুরের জনপ্রিয় ভিলেজ রিসোর্ট ‘তরঙ্গিনী’-তেই মুখ্যমন্ত্রীর রাত্রিবাসের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে, তা মেনেই সমস্ত প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা থেকে শুরু করে অতিথি আপ্যায়নের খুঁটিনাটি, সব বিষয়েই নজর রাখা হচ্ছে।
advertisement
4/6
এই সফরকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকেও জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধার্থে ২৪ নম্বর ওয়ার্ডের সূত্রাগড় রামনগর চর এলাকায় একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।
advertisement
5/6
ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। একাধিক জায়গায় করা হয়েছে নাকা চেক পোস্ট। পথে যেতে আসতে সমস্ত গাড়ি চেকিং করা হচ্ছে।
advertisement
6/6
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শান্তিপুর এখন যেন উৎসবের আমেজে মেতেছে। প্রশাসন, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ—সকলেই চাইছেন, মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন হোক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mamata Banerjee: সার্কিট হাউজ নয়, জনসভার পর হয়তো শান্তিপুরের এই রিসর্টেই থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল