advertisement

Weekend Trip: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন নদিয়ার শিবনিবাসে, অপেক্ষা করছে নতুন চমক

Last Updated:

Nadia Weekend Trip: ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে ঘুরে আসুন নদিয়ার শিবনিবাসে। যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের পাশাপাশি আপনার জন্য অপেক্ষা করছে আরও অনেককিছু।

+
ব্যস্ত

ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে ঘুরে আসুন নদিয়ার শিবনিবাসে। যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের পাশাপাশি আপনার জন্য অপেক্ষা করছে আরও অনেককিছু।

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শিবনিবাসে শুধু শিব মন্দির নয়, রয়েছে এখানে এক মহাশ্মশান, যা ক্রমেই হয়ে উঠছে এক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু-র ৫৪০তম আবির্ভাব তিথি উপলক্ষে গোটা এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। এই বিশেষ দিনে শিবনিবাস ব্রিজের দু’পাশে গৌর-নিতাই মূর্তির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আয়োজন করা হয় মহোৎসবের।
স্থানীয় বাসিন্দা শুকদেব ঘোষ তাঁর প্রয়াত পিতা মধুসূদন ঘোষ ও মাতা ইন্দুরানী ঘোষের স্মৃতির উদ্দেশ্যে শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু-র মূর্তি দুটি স্থাপন করেন। এদিন আনুষ্ঠানিকভাবে মূর্তির উদ্বোধন করেন শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলী সর্দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
উৎসব উপলক্ষে বিশেষ পূজা, গীতা পাঠ, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা কীর্তনের তালে নৃত্যে মেতে ওঠেন। পাশাপাশি নগর পরিক্রমার মধ্য দিয়ে গোটা অঞ্চল ভক্তিমূলক পরিবেশে ভরে ওঠে। আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
উল্লেখ্য, শিবনিবাস মহাশ্মশানে অবস্থিত কালী মন্দিরে প্রতিদিন নিয়ম মেনে পুজো-পাঠ হয়। ধীরে ধীরে এই মহাশ্মশান প্রাঙ্গণ ভক্ত ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির হিসেবেও পরিচিত, ফলে সারা বছরই এখানে দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকে।
স্থানীয় বাসিন্দা শৈলেন প্রামানিক জানান, “আমরা গর্বিত এমন একজন প্রধান পেয়ে, যিনি সবসময় মানুষের কথা ভাবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন।” সব মিলিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথির এই আয়োজন শিবনিবাসকে আরও এক ধাপ এগিয়ে দিল ধর্মীয় ও সাংস্কৃতিক মানচিত্রে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন নদিয়ার শিবনিবাসে, অপেক্ষা করছে নতুন চমক
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement