advertisement

Howrah News: হাওড়ায় মহতী উদ্যোগ! সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ডিজিটাল শ্রবণ যন্ত্র, জানুন কবে কোথায় বসছে শিবির

Last Updated:

Howrah News: বিনামূল্যে শ্রবণ যন্ত্র পেতে চলেছেন দুঃস্থ ও শ্রবণশক্তিহীন মানুষরা। এই মহতী উদ্যোগে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে জেনে নিন জরুরি তথ্য।

সম্পূর্ণ বিনা ব্যয়ে কান পরীক্ষার পাশাপাশি মিলবে শ্রবণ যন্ত্র
সম্পূর্ণ বিনা ব্যয়ে কান পরীক্ষার পাশাপাশি মিলবে শ্রবণ যন্ত্র
হাওড়া, রাকেশ মাইতি: সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল শ্রবণে সমস্যা মানুষদের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়ার অমরাগড়ীতে। শ্রবণ সমস্যায় ভোগা শিশু ও যুবকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই অমরাগড়ীতে অনুষ্ঠিত হতে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে কান পরীক্ষা ও শ্রবণযন্ত্র প্রদান শিবির। আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই শিবিরের আয়োজন করা হয়েছে অমরাগড়ী চক্ষু চিকিৎসালয় (বৃদ্ধাশ্রম) প্রাঙ্গণে।
এই শিবিরে ১ থেকে ৩০ বছর বয়সীরা কানে না শোনার সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে প্রথম ২৫ জনকে পরীক্ষা করে বিনামূল্যে শ্রবণযন্ত্র প্রদান করা হবে। পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আরও জানান হয়েছে, শিবিরে অংশগ্রহণের জন্য প্রত্যেক রোগীকে সঙ্গে আনতে হবে বয়সের সঠিক প্রমাণপত্র, আধার কার্ডের জেরক্স কপি ও মোবাইল নম্বর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এই মানবিক শিবিরটি রোটারি ক্লাব অফ টালিগঞ্জ, কলকাতা-র সহযোগিতায় এবং অমরাগড়ী যুব সংঘ-এর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে।
advertisement
শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে ৯০৫১৯৭১৭৫৫ অথবা ৯১৪৪৮৮৯৯৪৯ নম্বরে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: হাওড়ায় মহতী উদ্যোগ! সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ডিজিটাল শ্রবণ যন্ত্র, জানুন কবে কোথায় বসছে শিবির
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement