advertisement

PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে

Last Updated:

শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি। শনিবার সকাল ১১:১০ তে অসমের শিলচর থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ। দুপুর ০১:৪৫-এ কপ্টারে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি। দুপুর ০৩:৩৫- এ ব্রিগেডের সভাস্থল ছাড়বেন মোদি। ০৩:৪০-এ রেসকোর্সে পৌঁছোবেন, ০৮:০৫-এর কপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছিবেন নরেন্দ্র মোদি। বিকেল ০৪:১০-এ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী।

Rapid Read
কলকাতায় মোদির সফরসূচি
কলকাতায় মোদির সফরসূচি
কলকাতা: শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি। শনিবার সকাল ১১:১০ তে অসমের শিলচর থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ। দুপুর ০১:৪৫-এ কপ্টারে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি। দুপুর ০২:০০-০২:৩০ বিভিন্ন প্রকল্পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দুপুর ০৩:৩৫- এ ব্রিগেডের সভাস্থল ছাড়বেন মোদি। ০৩:৪০-এ রেসকোর্সে পৌঁছোবেন, ০৮:০৫-এর কপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছিবেন নরেন্দ্র মোদি। বিকেল ০৪:১০-এ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী।
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী
advertisement
মোদির ব্রিগেডের মঞ্চ তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ১২০ ফুট বাই ৭০ ফুট মঞ্চের মধ্যভাগে ভবতারিণী মন্দিরের প্রতিরূপ। মঞ্চের ডান এবং বাঁ’দিক জুড়ে ফুটে উঠেছে বাঙালির কৃষ্টি, সংস্কৃতি এবং শিল্পের টুকরো টুকরো ছবি। মঞ্চের ঠিক সামনে ‘পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার’ লেখা বিশাল কাটআউট।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকছেন এডিজি কোস্টাল। তাঁর তত্ত্বাবধানে সভার নিরাপত্তা পরিচালিত হবে। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি এবং একাধিক এসিপি পদমর্যাদার আধিকারিকরা। উচ্চপদস্থ আধিকারিকদের সরাসরি তদারকিতে গোটা পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। সভাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় ৫০টিরও বেশি পুলিশ পিকেট বসানো হচ্ছে বলে খবর। এই পিকেটগুলির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও যানবাহন চলাচলের উপর নজর রাখা হবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সভাস্থল এবং তার আশপাশের রাস্তা আলাদা-আলাদা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাঁদের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার পুলিশকর্মীরা নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পালন করবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement