advertisement

Agriculture News: রসাল আর সুস্বাদু লিচুর গোপন মন্ত্র! মরশুমের শুরুতে গাছে স্প্রে করুন 'বিশেষ' মিশ্রন, লিচুতে ভরবে গাছ, ডাল-পাতা দেখা যাবে না

Last Updated:

Agriculture News: কোন সময়ে কীভাবে জল ও কীটনাশক স্প্রে করা প্রয়োজন, কত পরিমানে কী কীটনাশক প্রয়োগ করলে ভাল ফল আসবে? সুস্বাদু রসাল স্বাদ বজায় রাখতে কী করা প্রয়োজন? চাষিদের পরিচর্যার পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানী।

+
মালদহের

মালদহের লিচু বাগানে গাছে স্প্রে 

মালদহ, জিএম মোমিন: ভাবতে হবে না পরিচর্যা নিয়ে, বিশেষ কয়েকটি এই পদ্ধতিতে ফলন ধরবে গাছ ভরে। মরশুম শুরুতে লিচু গাছে পরিচর্যার ক্ষেত্রে বিশেষ উপায় জানালেন কৃষি বিজ্ঞানীরা। সাধারণত পরিচর্যার সঠিক পদ্ধতি না জানায় অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয় লিচু চাষিদের সমস্যা। কোন সময়ে কীভাবে জল ও কীটনাশক স্প্রে করা প্রয়োজন? কত পরিমানে কী কীটনাশক প্রয়োগ করলে ভাল ফল আসবে? পাশাপাশি সুস্বাদু রসাল স্বাদ বজায় রাখতে কী করা প্রয়োজন? সমস্ত রকম একাধিক বিষয় তুলে ধরে চাষিদের উদ্দেশ্যে পরিচর্যার একাধিক বিশেষ পদ্ধতি জানালেন কৃষি বিজ্ঞানীরা।
মালদহ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “অন্যান্য রাজ্যের তুলনায় মরশুমের ১৫ দিন আগেই মুকুল আসে মালদহ জেলায়। মুকুল আগে আসলেও কীট পতঙ্গের উপদ্রবের সম্ভাবনা বেশি থাকে। তাই এক্ষেত্রে চাষিদের বিশেষভাবে সচেতন থাকা প্রয়োজন।”
আরও পড়ুনঃ দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল
তিনি আরও জানান, “এক্ষেত্রে চাষিদের নিয়মিত কৌশল মেনে পরিচর্যা করা প্রয়োজন। সর্বোচ্চ মোট তিনটি ধাপে জল স্প্রে করা যেতে পারে। প্রথম স্প্রের ক্ষেত্রে থিয়াক্লোপ্রিড ২১.৭% এসসি বা ইমিডাক্লোপ্রিড ১৭.৮% এসএল, থায়ামেথক্সাম ০.৫-০.৭ এমএল প্রতি লিটার জলে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় স্প্রের ক্ষেত্রে ল্যাম্বডা-সাইহালোথ্রিন ১ এমএল প্রতি লিটার জলে প্রয়োগ। তৃতীয়বারের ক্ষেত্রে স্পিনোস্যাড ৪৫% এসসি ০.৪ এম‌এল প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। ফল আসার পর ফলকে গাছে টেকসই রাখতে বরণ ১ গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এই পদ্ধতিতে ব্যাপক ফলনের পাশাপাশি রসাল এবং সুস্বাদু হবে।”
advertisement
advertisement
জেলার প্রায় ৩০০০ হেক্টরের অধিক এলাকা জুড়ে চাষ হয় লিচু। যার মধ্যে অন্যতম কালিয়াচক ও রতুয়া ব্লক এলাকা। জেলার অর্থনৈতিক অবস্থার উন্নতির ক্ষেত্রে অন্যতম ভূমিকা দেখা দেয় লিচু চাষের। মালদহ জেলায় বিশেষত দেখা দেয় বোম্বাই লিচু প্রজাতির চাষের প্রবণতা, যা খেতে মূলত রসাল ও সুস্বাদু। পাশাপাশি বিখ্যাত রাজ্য ও দেশ-বিদেশে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: রসাল আর সুস্বাদু লিচুর গোপন মন্ত্র! মরশুমের শুরুতে গাছে স্প্রে করুন 'বিশেষ' মিশ্রন, লিচুতে ভরবে গাছ, ডাল-পাতা দেখা যাবে না
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement