Holi Special Train: দোলের ছুটিতে দক্ষিণ ভারত যেতে চান? হোলি স্পেশ্যাল ট্রেনে প্রচুর টিকিট, ডানকুনি-বোলপুর-মালদহে দাঁড়াবে ট্রেন! টাইমটেবিল দিল রেল
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Holi Special Train: এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে বিশেষ এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের অধিক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে।
advertisement
advertisement
*শুধু তাই নয়, ছুটির মরশুমে অনেকে ঘুরতে পছন্দ করে বিভিন্ন বিশেষ জায়গায়। দক্ষিণ ভারতের পুরী, বিশাখাপত্তনম, চেন্নাই ইত্যাদি স্থানের রুট হয়ে ছুটবে স্পেশ্যাল এই ট্রেন। ট্রেন নম্বর ০৬৫৬৬ মালদহ টাউন-এসএমভিবি বেঙ্গালুরু হোলি স্পেশ্যাল ট্রেন ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মোট তিন ট্রিপে প্রতি বুধবার বিকেল ৪'টের সময় মালদহ টাউন থেকে ছেড়ে তৃতীয় দিন দুপুর ১২:৪৫ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরুতে পৌঁছবে।
advertisement
advertisement
*এ প্রসঙ্গে, মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে বিশেষ এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের অধিক্ষেত্রে এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে।"
advertisement






