Darjeeling Best Street Food: আনাচে-কানাচে লুকিয়ে থাকা এই ৪ খাবারের স্বাদ না নিলে দার্জিলিং ঘোরা মাটি! দেখে নিন তালিকা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Darjeeling Best Street Food: দার্জিলিং ঘুরতে গিয়ে স্থানীয় সেরা খাবারের খোঁজ করেন পর্যটকরা। বিভিন্ন খাবারের ভিড়ে এখানকার সেরা স্বাদ থেকে বঞ্চিত হন অনেকেই। পর্যটকদের জন্য রইল দার্জিলিংয়ের সেরা চার খাবারের সন্ধান, যা মিস করলে চলবে না।
advertisement
1/5

বাঙালির ঘুরতে যাওয়ার পছন্দের জায়গ দার্জিলিং। সারাবছর এই জায়গায় পর্যটকদের যাতায়াত লেগে থাকে। কেউ বেড়িয়ে পড়েন শান্তির খোঁজে কোনও পাহাড়ি গ্রামের উদ্দেশ্য। আবার কেউ উপভোগ করেন দার্জিলিং প্রধান প্রধান সব জায়গা। কিন্তু দার্জিলিং গেলে এই চার খাবার মিস করলে দার্জিলিং ভ্রমণ বৃথা। (প্রতিকী ছবি)
advertisement
2/5
দার্জিলিং গেলে অবশ্যই এখানের মোমোর স্বাদ নিতে ভুলবেন না। মূলত তিব্বতি স্টাইলে তৈরি মোমো সবথেকে জনপ্রিয়। ভাপা এবং ভাজা, দুইরকম স্বাদের মোমোই এখানে পাবেন। সঙ্গে ধোঁয়া ওঠা স্যুপ। একবার স্বাদ নিলে অনেকদিন মুখে লেগে থাকবে। (প্রতিকী ছবি)
advertisement
3/5
দার্জিলিং ঘুরতে গিয়ে অবশ্যই থুকপা খেয়ে দেখবেন। এটি মূলত একটি নুডলস স্যুপ। যার মধ্যে নুডলস ছাড়াও সবজি, মাংস এবং ডিম থাকে। একবাটি গরম গরম থুকপা খেতে যেমন সুস্বাদু, তেমন খিদে মেটানোর জন্য যথেষ্ট। (প্রতিকী ছবি)
advertisement
4/5
দার্জিলিং গিয়ে দার্জিলিং চায়ের স্বাদ না নিলে তো পুরো ভ্রমণ বৃথা হয়ে যাবে। তাই অবশ্যই দার্জিলিং গিয়ে এককাপ গরম চায়ে চুমুক দিতে ভুলবেন না। সঙ্গে নিতে পারেন এখানকার বিখ্যাত সেল রোটি। যা স্থানীয়রা চায়ের সঙ্গে খেতে খুব পছন্দ করেন। (প্রতিকী ছবি)
advertisement
5/5
এই শৈলশহরে ঘুরতে গেলে চুরপি স্বাদ নিতেও ভুল করবেন না। এটি তৈরি হয় মূলত ইয়াকের দুধ থেকে। খেতে কিছুটা শক্ত হলেও, চুরপি স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না। খুব সহজেই শহরের বিভিন্ন জায়গা পেয়ে যাবেন চুরপি। (প্রতিকী ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling Best Street Food: আনাচে-কানাচে লুকিয়ে থাকা এই ৪ খাবারের স্বাদ না নিলে দার্জিলিং ঘোরা মাটি! দেখে নিন তালিকা