TRENDING:

Success Story: দিল্লির শুটিং রেঞ্জে আসানসোলের দাপট, ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে ফের নিজের রূপ চেনালো অভিনব! ক্রীড়ামহলে হইচই

Last Updated:
West Bardhaman Success Story: নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে ফের একবার নিজেকে প্রমাণ করলেন আসানসোলের শুটার অভিনভ সাউ। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কার্যত দাপট দেখিয়েছেন এই আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়। আবার উজ্জ্বল হল বাংলার মুখ।
advertisement
1/5
ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে ফের নিজের রূপ চেনালো আসানসোলের অভিনব
নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে ফের একবার নিজেকে প্রমাণ করলেন আসানসোলের শুটার অভিনভ সাউ। গত ২২ মার্চ থেকে শুরু হওয়া ৩ এবং ৪ নম্বর সিলেকশন ট্রায়ালে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কার্যত দাপট দেখিয়েছেন এই আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়।
advertisement
2/5
ট্রায়াল থ্রিতে ৬৩২.৫ স্কোর করে সিনিয়র, জুনিয়র এবং ইয়ুথ - এই তিনটি বিভাগেই শীর্ষস্থান দখল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরপর ট্রায়াল ফোরেও তাঁর জয়যাত্রা অব্যাহত ছিল।
advertisement
3/5
সেখানে ৬৩১.০ স্কোর করে তিনি ছিনিয়ে নেন সোনা ও রুপোর পদক। নিজের এই সাফল্যে খুশি হলেও, পারফরম্যান্সকে আরও নিখুঁত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
advertisement
4/5
তাঁর সাফল্যে উচ্ছ্বসিত আসানসোলের মানুষ। এই বিষয়ে রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢাল অভিনভকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র ক্যাটাগরিতে ভারতের এক নম্বর স্থান পুনরুদ্ধার করা এক বিশাল প্রাপ্তি।
advertisement
5/5
বাড়ির ছেলের এই বিশ্বমানের পারফরম্যান্সে খুশির জোয়ার সাউ পরিবারেও। নাতির অভাবনীয় সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দাদু। ঘরের ছেলের এমন দাপুটে সাফল্য বাংলার মুখ ফের একবার উজ্জ্বল করেছে বলে দাবি ক্রীড়া বিশেষজ্ঞদের।
বাংলা খবর/ছবি/খেলা/
Success Story: দিল্লির শুটিং রেঞ্জে আসানসোলের দাপট, ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে ফের নিজের রূপ চেনালো অভিনব! ক্রীড়ামহলে হইচই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল