TRENDING:

Hooghly News: জাতীয় বিজ্ঞান দিবসে ধনিয়াখালির স্কুল পড়ুয়াদের অবাক কীর্তি

Last Updated:

১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন 'রামন এফেক্ট' আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। প্রতিবছর তাঁর সম্মানে তাই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় দেশেজুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মঙ্গলবার ছিল জাতীয় বিজ্ঞান দিবস। ধনিয়াখালির পোড়া বাজার রাম দুলালী মুখার্জি উচ্চ বিদ্যালয়ে পালিত হল এই জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে স্কুলে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী। নতুন পড়ুয়াদের বিজ্ঞানমুখী ও বিজ্ঞান সচেতনতা গড়ে তোলার জন্য এই প্রদর্শনীর আয়োজন বলে জানান স্কুলের শিক্ষকরা।
advertisement

১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন 'রামন এফেক্ট' আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। প্রতিবছর তাঁর সম্মানে তাই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় দেশেজুড়ে।

আরও পড়ুন: শহরের পর গ্রামেও চালু হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

advertisement

এই বিজ্ঞান প্রদর্শনী উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি করেন। মডেলগুলো তৈরিতে সাহায্য করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা। অটোমেটিক স্পিড ট্র্যাকিং মেশিন, অ্যালার্ম সেফটি ডিভাইসের মতো সব আকর্ষণীয় মডেল তৈরি করা হয়। ক্ষুদে পড়ুয়াদের মস্তিষ্ক প্রসূত এই সব মডেল আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও আকৃষ্ট করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: জাতীয় বিজ্ঞান দিবসে ধনিয়াখালির স্কুল পড়ুয়াদের অবাক কীর্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল