TRENDING:

IMD Hooghly Weather Update: শীত বিদায়ের মুখে ভিজল হুগলি! অকাল বৃষ্টিতে কতদিন চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: শীতের আমেজ কাটতে না কাটতেই হুগলি জেলায় বৃষ্টির হানা। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে ভিজল জেলার বিভিন্ন প্রান্ত। হাওয়া অফিসের মতে, নিম্নচাপের জেরে এই পরিস্থিতি আরও কতদিন বজায় থাকবে, জানুন
advertisement
1/5
শীত বিদায়ের মুখে ভিজল হুগলি! অকাল বৃষ্টিতে কতদিন চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস
সাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গের ১০ থেকে ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার ভোর থেকেই বেশ কিছু জেলায় বৃষ্টি লক্ষ্য করা যায়। যদিও কোনও জেলাতেই ভারী বৃষ্টির দেখা মেলেনি।
advertisement
2/5
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মঙ্গলবার ভোররাতে বৃষ্টিতে ভিজেছে হুগলির বিভিন্ন জায়গা। তবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ মোটের উপর পরিষ্কার। আর এরই সঙ্গে সঙ্গে হালকা ঠান্ডা হাওয়াও এদিন দিচ্ছে জেলায়।
advertisement
3/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অভিমুখ। আর এর প্রভাবেই হালকা বৃষ্টির দেখা মিলেছে অথবা মিলতে চলেছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম-সহ বিভিন্ন জেলায়।
advertisement
4/5
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নিম্নচাপের জের এবং আকাশ মেঘলা থাকার কারণে হুগলির সর্বোচ্চ তাপমাত্রা এখন বেশ বেড়েছে। সোমবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও অনেকটাই বেশি। ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ছিল সর্বাধিক ৮২ শতাংশ।
advertisement
5/5
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলিতে। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় হুগলির আবহাওয়া শুষ্ক হবে। আর এই বৃষ্টির পর আর একবার শীতের স্পেল জেলায় আছড়ে পড়ে কিনা তার দিকেই তাকিয়ে বাসিন্দারা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: শীত বিদায়ের মুখে ভিজল হুগলি! অকাল বৃষ্টিতে কতদিন চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল