TRENDING:

Hooghly News: মামার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! হুগলিতে গঙ্গায় ডুবে প্রাণ গেল ১৪ বছর বয়সী কিশোরের

Last Updated:

Hooghly News: মামার বাড়ি বেড়াতে আসাই কাল হল! হুগলির গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক কিশোর। দীর্ঘ তল্লাশির পর তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, বাঁশবেড়িয়া, হুগলি: দু’দিন ধরে নিখোঁজ, আর দু;দিন ধরে নিখোঁজ থাকার পর কিশোরের মৃতদেহ উদ্ধার গঙ্গায়। মামার বাড়ি বেড়াতে এসে এমন ভয়ঙ্কর পরিণতি। আর এমন ভয়ঙ্কর পরিণতিতে শোকে বিহ্বল পরিবার থেকে পরিজনরা। এমন ঘটনাটি ঘটেছে হুগলিতে।
মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় ডুবে মৃত্যু হল কিশোরের
মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় ডুবে মৃত্যু হল কিশোরের
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির বাঁশবেড়িয়ার নারায়ণ তলার বাসিন্দার দেবরাজ রায়, কর্মসূত্রে বহু বছর ধরেই শিলিগুড়িতে থাকেন। তার একমাত্র ছেলে ত্রিদীপ (১৪) ও পরিবার শিলিগুড়িতেই থাকত। ত্রিদীপের মামার বাড়ি বাঁশবেড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ত্রিবেণী বাসুদেবপুর এলাকায়। গত বুধবার সপরিবারে বাঁশবেড়িয়া বেড়াতে আসেন তারা। গত শনিবার সকালে জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ত্রিদীপ। দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর বাড়িতে না ফেরায় খোঁজ খবর শুরু হয়। খোঁজ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিবার।

advertisement

আরও পড়ুন: পুজো, যজ্ঞোপবীত সবেতেই মাস্ট! কম খরচের সেই জিনিস বানিয়েই মোটা রোজগার, কুটিরশিল্প-ব্যবসার নয়া দিগন্ত দেখাচ্ছে বীরভূমের শীতলগ্রাম

পরে মগরা থানায় নিখোঁজের ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে। গঙ্গায় তল্লাসী চলতে থাকে। সময় যত বাড়ে ততই উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি ভেঙে পড়েন পরিবারের সকলে। এসবের মধ্যেই সোমবার বাঁশবেড়িয়া জলেশ্বরি গঙ্গার ঘাটে ওই কিশোরের দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাস্থলে আসে বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি ও মগড়া থানার পুলিশ। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা পরিজনরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।

advertisement

আরও পড়ুন: পুরুলিয়ার মুকুটে নতুন পালক! বঙ্গভূষণ সম্মানে ভূষিত সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

কিশোরের বাবা দেবরাজ রায় জানান, তার স্ত্রী ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। শ্যালিকা সন্তান প্রসব করে বৃহস্পতিবার। ২১ তারিখ সকালে জামা প্যান্ট পরে মাসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল ছেলে। কিন্তু মাসির বাড়ি যায়নি। চেনা জানা কারও সঙ্গে গিয়েছিল। অচেনা কারও সঙ্গে যায়নি। যে নিয়ে গিয়েছিল ছেলের মৃত্যুর জন সেই দায়ী। এমন ঘটনায় মগড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: মামার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! হুগলিতে গঙ্গায় ডুবে প্রাণ গেল ১৪ বছর বয়সী কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল