advertisement

Purulia News: পুরুলিয়ার মুকুটে নতুন পালক! বঙ্গভূষণ সম্মানে ভূষিত সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের

Last Updated:

Purulia News: দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষা ও সাহিত্যের সেবায় নিয়োজিত থেকে অবশেষে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গভূষণ’ পেলেন পুরুলিয়ার কলেন্দ্রনাথ মান্ডি। জঙ্গলমহলের সাহিত্যিক পরিমণ্ডলে তাঁর এই স্বীকৃতি এক নতুন যুগের সূচনা করল। খুশিতে আত্মহারা জঙ্গলমহলবাসী।

+
সাঁওতালি

সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি বঙ্গভূষণ সম্মান

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বিগত ৪৫ বছর ধরে সাহিত্যচর্চার সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। জঙ্গলমহলবাসীর মনের কাছের মানুষ কলেন্দ্রনাথ মান্ডি। হাজারও কর্মব্যস্ততার মাঝে তার অন্যতম শখ সাহিত্যচর্চা। সম্প্রতি, বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন পুরুলিয়ার বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে বঙ্গভূষণ সম্মান তুলে দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। তার এই প্রাপ্তিতে গর্বিত গোটা জঙ্গলমহল। ‌ ইতিমধ্যেই প্রায় ১০টি বই তিনি লিখেছেন। তার মধ্যে কিছু বই রয়েছে সাঁওতালি ভাষায় ও কিছু রয়েছে বাংলা ভাষায়।
advertisement
advertisement
এ বিষয়ে সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি বলেন, আজ প্রায় ৪৫ বছর ধরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সরকারি বেসরকারিভাবে ইতিপূর্বে বহু সম্মান পেয়েছেন। সাহিত্য তার রক্তের মধ্যে মিশে রয়েছে। বিভিন্ন কাজকর্মের মাঝেই সাহিত্যচর্চা তিনি করে থাকেন। এটা তার অন্যতম শখ। রাজ্য সরকার তাকে যে এই সম্মানের যোগ্য বলে মনে করেছেন তাতে তিনি খুবই খুশি। ‌ আগামী দিনে সাহিত্যচর্চার মধ্যে আরও বেশি নিজেকে নিয়োজিত করে রাখার কথা বলেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিপূর্বে সরকারিভাবে বেশ কিছু পুরস্কার পেয়েছেন সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি। ১৯৯২ সালে ভারতীয় দলিত সাহিত্য অ্যাকাডেমী থেকে সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার পান তিনি। ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধুরাম চাঁদ মুর্মু পুরস্কার পান তিনি। ২০১৩ সালে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছিলেন। ‌আর এবার ২০২৬ সালে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন তিনি। জঙ্গলমহলের মধ্যে একমাত্র সাঁওতালি সাহিত্যিক হিসেবে তিনিই এই পুরস্কার পেয়েছেন। তার এই প্রাপ্তি গোটা জেলাবাসীর গর্বের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার মুকুটে নতুন পালক! বঙ্গভূষণ সম্মানে ভূষিত সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement