TRENDING:

Madhyamik Exam 2026 Bengali Question: মাধ্যমিকের প্রথম পরীক্ষা, কেমন হল বাংলা প্রশ্নপত্র? ছাত্রছাত্রীদের হাসিই বলে দিচ্ছে উত্তর

Last Updated:

Madhyamik Exam 2026 Bengali Question: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা শেষে নিজেদের অভিজ্ঞতার কথা জানাল পরীক্ষার্থীরা। কেমন হল মাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্র খুব সাধারণ বাংলা পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভাল মিলবে পরীক্ষা শেষে এমনটাই জানাল পরীক্ষার্থীরা!
advertisement

২০২৬ মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মুখে ভরা হাসি। অধিকাংশ ছাত্র-ছাত্রী প্রশ্নপত্রের উত্তর যথাযথ দিতে পেরে, ভাল নম্বর পেতে বেশ উচ্ছ্বসিত। নতুন স্কুলে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, জীবনে প্রথম বড় পরীক্ষার প্রথম পরীক্ষা শুরুতে অধিকাংশ পরীক্ষার্থীদের মধ্যে যে আতঙ্কের ছায়া ধরা পড়েছিল পরীক্ষা শেষে উধাও ভয়-ভীতি। রীতিমতো পরীক্ষা শেষে হাসিমুখে পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে দেখা গেল ছাত্রছাত্রীদের।

advertisement

আরও পড়ুন: খড়গপুরের গ্রাম থেকে সোজা মাইক্রোসফট, প্রায় ১, ০০, ০০, ০০০ টাকার চাকরির অফারলেটার সুমন বেরার হাতে! ছেলের কীর্তিতে গর্বিত বাংলা

ছাত্র-ছাত্রীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন এবং বাড়ি ফেরা একইসঙ্গে তাঁদের সাহস জোগাতে বাবা মা আত্মীয় হাজির পরীক্ষা কেন্দ্রের সামনে। ছবি প্রায় প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় দেখা যায়। জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন স্কুলে কান্দুয়া মহাকাল উচ্চ বিদ্যালয় এবং পাঁচলা আজিম মোয়াজ্জম স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা চলাকালীন স্কুল চত্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা, পরীক্ষা শেষ হতেই অভিভাবকরাও উৎসাহিত ছেলে মেয়েদের পরীক্ষা কেমন হল তা জানতে।

advertisement

View More

আরও পড়ুন: মাধ্যমিক দিতে যাওয়ার সময় কান্দিতে পথদুর্ঘটনা, গুরুতর আহত হয়ে পরীক্ষাই দেওয়া হল না ৩ ছাত্রের!

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর! নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
আরও দেখুন

ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার প্রস্তুতি সঠিক থাকলে ভয়ের কোনও কারণ নেই, তবে প্রথম পরীক্ষার দিন শুরুতে একটু মানসিক ভাবে কিছুটা ভয় থাকলেও কয়েক ঘণ্টার পরীক্ষা শেষে, ভয় প্রায় নিশ্চিহ্ন। তাই আগামী পরীক্ষা মানসিক দিক থেকে আরও সহজ হবে বলে মনে আশাবাদী পরীক্ষার্থীরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026 Bengali Question: মাধ্যমিকের প্রথম পরীক্ষা, কেমন হল বাংলা প্রশ্নপত্র? ছাত্রছাত্রীদের হাসিই বলে দিচ্ছে উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল