advertisement

Madhyamik Exam 2026: মাধ্যমিক দিতে যাওয়ার সময় কান্দিতে পথদুর্ঘটনা, গুরুতর আহত হয়ে পরীক্ষাই দেওয়া হল না ৩ ছাত্রের!

Last Updated:

Madhyamik Exam 2025: স্কুলজীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হল সোমবার। আর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি। একটি মোটরবাইকে চেপে যাচ্ছিলেন চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। আর তাতেই ঘটে দুর্ঘটনা।

বাইক দুর্ঘটনা | প্রতীকী ছবি
বাইক দুর্ঘটনা | প্রতীকী ছবি
কান্দি: সোমবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার পথে কান্দিতে পথদুর্ঘটনায় আহত ৩ মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুলজীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হল সোমবার। আর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি। একটি মোটরবাইকে চেপে যাচ্ছিলেন চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
জানা গিয়েছে, জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের। সোমবার পরীক্ষা কেন্দ্রে আসার সময় টোটো গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয় আহত হয় তিনজন পরীক্ষার্থী। সকলেই জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। একটি মোটর বাইকে চেপে যাচ্ছিলেন চারজন ছাত্র।
আরও পড়ুন: স্কুলের পথে হামেশাই হাতির ভয়, মাধ্যমিকের দিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর উদ্যোগ নিল বন দফতর! খুশী পরীক্ষার্থীরা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মহম্মদ আজিম মল্লিক, ইফরান মল্লিক, সামিম শেখ, আজিম শেখ একই বাইকে চেপে যাচ্ছিলেন। আর তখনই টোটো ও মোটর বাইকের সংঘর্ষ হলে আহত হয় তারা। তড়িঘড়ি মহম্মদ আজিম মল্লিক ও সামিম শেখের অবস্থা গুরুতর হলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, বাকি দু’জন পরীক্ষা দিতে গিয়েছেন জেমো এন এন উচ্চ বিদ্যালয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস 
ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছয় কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আইসি মৃণাল সিনহা তড়িঘড়ি আহতকে USG ও এক্সরে করানোর জন্য বাইরে নিয়ে যান নিজের গাড়িতে করেই। দু’জন আহত ছাত্র তারা যেন মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: মাধ্যমিক দিতে যাওয়ার সময় কান্দিতে পথদুর্ঘটনা, গুরুতর আহত হয়ে পরীক্ষাই দেওয়া হল না ৩ ছাত্রের!
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement