advertisement

Madhyamik Exam 2026: স্কুলের পথে হামেশাই হাতির ভয়, মাধ্যমিকের দিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর উদ্যোগ নিল বন দফতর! খুশি পরীক্ষার্থীরা

Last Updated:

Madhyamik Exam 2026: হাতির উপদ্রব-সহ জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কাজ শুরু করল বন দফতর।

মাধ্যমিকের পথে হাতির ভয়
মাধ্যমিকের পথে হাতির ভয়
নকশালবাড়ি ও বাগডোগরা: জঙ্গল ঘেঁষা এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা বন দফতরের! খুশী পরীক্ষার্থীরাও।
হাতির উপদ্রব-সহ জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কাজ শুরু করল বন দফতর। সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী। বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি, পানিঘাটা জঙ্গল এবং খড়িবাড়ির বুড়াগঞ্জ জঙ্গল ঘেরা এলাকা।
আরও পড়ুন: শুরু মাধ্যমিক, স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে লক্ষ লক্ষ পড়ুয়া! মাথায় রাখুন জরুরি টিপস
স্কুলে যেতে হামেশাই হাতির মুখে পড়তে হয় পড়ুয়াদের। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কোনও অসুবিধা যেন না হয়, তা নজর রাখতে এদিন সকাল থেকেই বন দফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে র‌ওনা দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার শতাধিক মাধ্যমিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবে।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস 
কার্শিয়াঙ ডিভিশনের বাগডোগরা, টুকরিয়া ও পানিঘাটা জঙ্গলের এলাকায় বর্তমানে ৩০টি হাতি রয়েছে। এদিন পরীক্ষার্থীদের বাসে তোলা ও হাতির নজরদারি করতে বিভিন্ন স্থানে বনকর্মীরা নিযুক্ত রয়েছে। কার্শিয়ঙ বন দফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জের চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বন দফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশী পরীক্ষার্থীরা।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: স্কুলের পথে হামেশাই হাতির ভয়, মাধ্যমিকের দিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর উদ্যোগ নিল বন দফতর! খুশি পরীক্ষার্থীরা
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement