WBSCHE: পড়ুয়াদের কথা ভেবে বড় পরিকল্পনা, রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুলের কাছে একাদশ শ্রেণির প্রশ্নপত্র চেয়ে পাঠাল সংসদ
- Published by:Raima Chakraborty
Last Updated:
WBSCHE: বিভিন্ন স্কুলের সেরা প্রশ্নগুলি নিয়ে পড়ুয়াদের জন্য একটি 'প্রশ্ন সংকলন' তৈরির পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সংসদের সভাপতি পার্থ কর্মকার।
কলকাতা: রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুলের কাছে একাদশ শ্রেণির প্রশ্নপত্র চেয়ে পাঠিয়েছে সংসদ। সেখান থেকে বাছাই করে বিভিন্ন স্কুলের সেরা প্রশ্নগুলি নিয়ে পড়ুয়াদের জন্য একটি ‘প্রশ্ন সংকলন’ তৈরির পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ স্কুল কর্তৃপক্ষের।
সংসদের দাবি, একাদশ শ্রেণিতে সব স্কুলে নিজের মতো করে প্রশ্নপত্র তৈরি করে। তাই সংসদের তরফ থেকে প্রশ্নপত্র চাওয়া হয়েছে। পাঠ্যক্রম মেনেই সব প্রশ্ন করা হয়েছে কিনা, তা দেখে নেওয়ার পাশাপশি সেরা প্রশ্নগুলি বাছাই করে একটি পৃথক প্রশ্ন সংকলন তৈরি করা হবে। যা ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীদের বাড়তি সুবিধা দেবে সর্বভারতীয় স্তরে।
আরও পড়ুন: ৭ দিনে দু’বার, আজ থেকে লাফিয়ে বাড়ল অটো LPG-র দাম! ভাড়া বৃদ্ধির আশঙ্কা
এর ফলে যারা এ বছর মাধ্যমিক দিয়েছে তারাও যেমন একাদশ শ্রেণিতে এই সংকলন পাবে, তেমনই যারা দ্বাদশ শ্রেণির পাশ করে সর্বভারতীয় যে কোনও পরীক্ষায় বসতে চাইছে তারাও এই বইয়ের সাহায্য নিতে পারবে। পাশাপাশি রাজ্যের প্রায় সাত হাজার স্কুলের প্রশ্নপত্র থেকে যে সব প্রশ্ন বেছে নেওয়া হবে, সেগুলোর মান অনেক উন্নত হবে এবং পড়ুয়াদের আগামী দিনে সহায়ক হবে বলেই মনে করছেন সভাপতি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ
এ দিকে সংসদ চাইছে একাদশ শ্রেণির পরীক্ষা যেন কোনও ভাবেই গুরুত্বহীন না হয়ে যায়, সে দিকে নজর দিতে। নিয়ামক সংস্থা হিসাবে সর্বস্তরে পাঠ্যক্রম মেনে ঠিক ভাবে পরীক্ষা হচ্ছে কি না সেটাও দেখা সংসদের কর্তব্য। কিন্তু এ খানেই বিপাকে পড়ছে রাজ্যের সরকারপোষিত স্কুলগুলি। অধিকাংশ স্কুলেই যথেষ্ট পরিকাঠামো নেই বলে অভিযোগ। সেখানে প্রশ্নপত্র তৈরি করা এবং তা সংসদে পাঠানো নিয়ে তৈরি হয়েছে চিন্তা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 8:55 AM IST









