Auto LPG Price Hike: ৭ দিনে দু'বার, আজ থেকে লাফিয়ে বাড়ল অটো LPG-র দাম! ভাড়া বৃদ্ধির আশঙ্কা
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Raima Chakraborty
Last Updated:
Auto LPG Price Hike: লাফিয়ে সপ্তাহে দু'বার বাড়ল অটো এলপিজির দাম। এই বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে চলেছে শহরের যাতায়াত খরচে। অটো ভাড়াও কি বাড়তে চলেছে?
কলকাতা: সাতদিনে দ্বিতীয়বার। ফের দাম বাড়ল অটো এলপিজির। কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হল ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গেল এলপিজির দাম। ২০ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। যা বুধবার পর্যন্ত ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই গত সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানির খরচ।
এলপিজি অটো গ্যাসের মূল্য বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া। কয়েকদিন আগেই ৫৭ টাকা ৬৮-পয়সা প্রতি লিটার এলপিজি অটো গ্যাস নিয়েছেন চালকেরা। কয়েকদিন আগেই বেরিয়েছিল দাম ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। শুক্রবার একেবারে ৭০ টাকা ৬৮ পয়সা। এই মূল্যবৃদ্ধি সব পাম্পে হয়নি বলে দাবি অটোচালকদের। ১৩ টাকা মূল্য বৃদ্ধির থেকেও সমস্যা দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত অটোচালকেরা। আন্তর্জাতিক গ্যাস সংকটে ইতিমধ্যেই সমস্যায় রান্নার গ্যাস থেকে জ্বালানির তেলে। সমস্যা বাড়ছে মধ্যবিত্তের।
advertisement
এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে চলেছে শহরের যাতায়াত খরচে। বাড়তে পারে অটোভাড়া। ইতিমধ্যেই বেশ কিছু রুটে অটো ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। অটোচালকদের দাবি, জ্বালানির খরচ বেড়ে গেলেও সব সময় ভাড়া বাড়ানো সম্ভব হয় না। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে উঠছে। ইতিমধ্যেই বহু চালক ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট তৈরি হয়েছে দেশজুড়ে। পর্যাপ্ত বাণিজ্যিক সিলিন্ডার নেই। বন্ধ হচ্ছে রেস্তরাঁ, হোটেল। অভিযোগ, ঘরোয়া রান্নার গ্যাস নিয়েও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কোথাও বুকিং সংক্রান্ত সমস্যা কোথাও আবার রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে সমস্যা। এদিকে, সকাল নেই-বিকেল নেই পাম্পগুলিতে দেখা যাচ্ছে লম্বা লাইন। বিশেষ করে গ্যাস ভরার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে সারি সারি অটো।
advertisement
আরও পড়ুন: পূর্ব থেকে পশ্চিমে তৃণমূলকে জেতানোর দায়িত্ব রত্নার কাঁধে! শুরুতেই চমক, কার পা ছুঁয়ে নামলেন প্রচারে?
এদিকে গ্যাসের দাম বাড়তেই মাথায় হাত পড়েছে অটো চালকদের। একেই গ্যাস সংকটে জেরবার তাঁরা, তার মধ্যে এলপিজির দাম বাড়ায় রীতমতো ক্ষুব্ধ। আগে জ্বালানির দাম বাড়তেই বেশ কিছু রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছিল। কোথাও ৫ টাকা, কোথাও ৭টা বাড়ানো হয়েছিল ভাড়া। সেক্ষেত্রে এলপিজির দাম নতুন করে বাড়ায় খুব স্বাভাবিকভাবে অটো ভাড়াও যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর অটো ভাড়া হলে নতুন করে বাড়তেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 7:59 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Auto LPG Price Hike: ৭ দিনে দু'বার, আজ থেকে লাফিয়ে বাড়ল অটো LPG-র দাম! ভাড়া বৃদ্ধির আশঙ্কা








