advertisement

Ratna Chatterjee TMC: পূর্ব থেকে পশ্চিমে তৃণমূলকে জেতানোর দায়িত্ব রত্নার কাঁধে! শুরুতেই চমক, কার পা ছুঁয়ে নামলেন প্রচারে?

Last Updated:

Ratna Chatterjee TMC: রত্না চট্টোপাধ্যায়ের প্রচার শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমে। আসন বদলে যাওয়ায় তিনি কি টেনশনে? প্রচারের শুরুতেই দিলেন চমক।

প্রচার শুরু রত্নার
প্রচার শুরু রত্নার
কলকাতা: রত্না চট্টোপাধ্যায়ের প্রচার শুরু পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমে। মঙ্গলবারই বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর বুধবার থেকেই প্রচার শুরু রত্নার।
কলকাতার পুরসভা থেকে উঠে এসে ২০২১ সালে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হয়ে জিতেছিলেন তিনি। এবার তৃণমূল কংগ্রেস তাঁর আসন পাল্টে দিয়েছে। দাঁড়িয়েছেন বেহালা পশ্চিম থেকে। এই বেহালা পশ্চিমের বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর রত্নার আসনে ফিরিয়ে আনা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে।
মহেশতলায় রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাস পেয়েছেন টিকিট। নির্বাচনী প্রচারের পাশাপাশি সমস্ত প্রশ্নের উত্তরে অকপট বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। শাশুড়ি মাকে প্রণাম করে বুধবার থেকে নিজের এলাকায় প্রচার শুরু করলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন’, বালিগঞ্জে প্রচারে বেরিয়ে শোভনদেবের নিশানায় কে?
অনেকেই এবছর ভেবেছিলেন ফের মমতার ঘনিষ্ঠ বৃত্তে দেখা যাওয়া শোভন চট্টোপাধ্যায় বিধানসভার টিকিট পেতে পারেন। সেক্ষেত্রে পার্থর বেহালা পশ্চিমের নাম শোনা গিয়েছিল। তবে শোভন নয়, সেই সিটে এবার লড়তে চলেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এই সমীকরণের মাঝেই রত্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্র বদল নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর কথায়, দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করবেন। কেন্দ্র নয়, কাজটাই বড় কথা।
advertisement
আরও পড়ুন: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?
তৃণমূল বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে এবার চমক রেখেছে প্রার্থী তালিকায়। এতদিন বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন। এবার তিনি বেহালা পশ্চিম থেকে বিধানসভার টিকিট পেয়েছেন। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আর টিকিট দিল না তৃণমূল। পার্থর জায়গায় এবার লড়বেন রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব থেকে এবার টিকিট পেলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনায় আইএনটিটিইউসি-র নেতাও ছিলেন শুভাশিস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ratna Chatterjee TMC: পূর্ব থেকে পশ্চিমে তৃণমূলকে জেতানোর দায়িত্ব রত্নার কাঁধে! শুরুতেই চমক, কার পা ছুঁয়ে নামলেন প্রচারে?
Next Article
advertisement
Baranagar: বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
  • সায়ন্তিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ও সিপিএমের সায়নদীপ

  • বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ

  • সায়ন্তিকা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement