Assembly Elections 2026: মন্দির-মসজিদ-জাহের থান ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! রানিবাঁধের তৃণমূল প্রার্থীর প্রচারে চমক, তুলে ধরলেন উন্নয়নের বার্তা
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Sneha Paul
Last Updated:
West Bengal Assembly Elections 2026: দলের কর্মী-সমর্থকদের নিয়ে বাইক মিছিলে অংশ নিলেন রানিবাঁধের তৃণমূল প্রার্থী। এলাকার একাধিক দেবস্থানে গিয়ে প্রার্থনার পাশাপাশি জনতার অভাব-অভিযোগ শোনেন, পাশে থাকার আশ্বাস দেন তনুশ্রী হাঁসদা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বুধবার বিকেলে খাতড়া বাজারে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জমজমাট বাইক মিছিলে অংশ নিলেন রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। মিছিল ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দলীয় পতাকা হাতে কর্মীদের উপস্থিতি এবং স্লোগানে মুখর হয়ে ওঠে বাজার চত্বর ও আশেপাশের এলাকা। নির্বাচনের আগে এই মিছিলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো।
মিছিল চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থামেন তনুশ্রী হাঁসদা। তিনি স্থানীয় জাহের থান পরিদর্শন করেন এবং এলাকার একাধিক দেবস্থানে গিয়ে প্রার্থনা জানান। পাশাপাশি একটি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সর্বত্র সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুনঃ শঙ্করমঠ-রামরাজাতলার রাম মন্দিরে পুজো! শিবপুরে প্রচারে নামলেন ভূমিপুত্র রুদ্রনীল, প্রথমদিনই বড় বার্তা বিজেপি প্রার্থীর
এই পুরো কর্মসূচিতে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে একটি বিষয়। বিভিন্ন সম্প্রদায় ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দেন তনুশ্রী। নানা জায়গায় ঘুরে তিনি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন। তাঁর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখছেন, যা নির্বাচনী প্রচারে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এই কর্মসূচিতে মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে দেখা যায়নি। তবে দলীয় মহল সূত্রে জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে এই কেন্দ্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে শাসকদল এবং সেই কারণেই তনুশ্রী হাঁসদার উপর ভরসা রাখা হয়েছে। প্রচারের শুরুতেই এই ধরনের সক্রিয় উপস্থিতি আগামী দিনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Mar 18, 2026 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: মন্দির-মসজিদ-জাহের থান ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! রানিবাঁধের তৃণমূল প্রার্থীর প্রচারে চমক, তুলে ধরলেন উন্নয়নের বার্তা









