advertisement

North Dinajpur News: ভোটের আগেই পুরনো ঘরে ফিরলেন জাকির আবেদিন, চোপড়ায় রাজনীতিতে নতুন সমীকরণ

Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং-এর ৩টি সিটে অনিত থাপার দলকে সমর্থন জানিয়ে তৃণমূলের ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন. তৃণমূলের জাকির আবেদিন কংগ্রেসে যোগ দিয়েছেন.
1/5
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করেন মমতা। দার্জিলিং-এর ৩টে সিটে লড়ছে না তৃণমূল। অনিত থাপার দল লড়বে বলে জানিয়েছেন মমতা। বাকি ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছে তৃণমূল। ৫০-এর বেশি মহিলা প্রতিনিধি রয়েছেন তালিকায়। এসসি-এসটি মিলিয়ে ৮৪টি।বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দান যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। তারই মধ্যে চোপড়ায় নতুন সমীকরণের ইঙ্গিত।

2/5
এই ভাঙনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের ব্লক সহ-সভাপতি জাকির আবেদিন। তাঁর নেতৃত্বে একঝাঁক নেতা-কর্মী এদিন কংগ্রেসে যোগ দেন। রায়গঞ্জে কংগ্রেসের জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। যোগদান কর্মসূচিকে ঘিরে কংগ্রেস শিবিরে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই ভাঙনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের ব্লক সহ-সভাপতি জাকির আবেদিন। তাঁর নেতৃত্বে কিছু নেতা-কর্মী এদিন কংগ্রেসে যোগ দেন। রায়গঞ্জে কংগ্রেসের জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। যোগদান কর্মসূচিকে ঘিরে কংগ্রেস শিবিরে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
রাজনৈতিক মহলের মতে, এই দলবদল আকস্মিক নয়। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে জাকিরের দূরত্ব বাড়ছিল। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁকে শোকজও করা হয়। সেই ঘটনার পরই সাংবাদিক সম্মেলন করে সমস্ত পদ ছাড়ার ঘোষণা করেছিলেন তিনি, যা তখন থেকেই জল্পনা বাড়িয়েছিল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
রাজনৈতিক মহলের মতে, এই দলবদল আকস্মিক নয়। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে জাকিরের দূরত্ব বাড়ছিল। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁকে শোকজও করা হয়। সেই ঘটনার পরই সাংবাদিক সম্মেলন করে সমস্ত পদ ছাড়ার ঘোষণা করেছিলেন তিনি, যা তখন থেকেই জল্পনা বাড়িয়েছিল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
প্রায় তিন সপ্তাহ রাজনৈতিকভাবে নিজেকে দূরে রাখার পর অবশেষে পুরনো ঘরেই ফেরার সিদ্ধান্ত নিলেন জাকির। উল্লেখযোগ্যভাবে, তাঁর রাজনৈতিক যাত্রার শুরুই হয়েছিল কংগ্রেসের হাত ধরে। ছাত্র রাজনীতি থেকে পঞ্চায়েত স্তর—সব জায়গাতেই কংগ্রেসের হয়ে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রায় তিন সপ্তাহ রাজনৈতিকভাবে নিজেকে দূরে রাখার পর অবশেষে পুরনো ঘরেই ফেরার সিদ্ধান্ত নিলেন জাকির। উল্লেখযোগ্যভাবে, তাঁর রাজনৈতিক যাত্রার শুরুই হয়েছিল কংগ্রেসের হাত ধরে। ছাত্র রাজনীতি থেকে পঞ্চায়েত স্তর—সব জায়গাতেই কংগ্রেসের হয়ে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদে থাকলেও, ভোটের মুখে তাঁর এই ‘ঘরে ফেরা’ চোপড়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।