advertisement

Love is Love: মেয়েকে প্রেমে সাহায্য করেছিল আরেক বান্ধবী, এমনটাই সন্দেহ বাবার, শিক্ষা দিতে চালাল গুলি, তারপর

Last Updated:
Love is Love: বান্ধবীকে পালাতে সাহায্য করার সন্দেহে গুলি খেতে হল আরেক বান্ধবীকে! ঘটনায় চাঞ্চল্য এলাকায়
1/4
উত্তর দিনাজপুর: এক নাবালিকাকে গুলি করে খুনের অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। রবিবার সন্ধ্যায় ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম সানজুরা বেগম, বয়স ১৬। Photo- Representative 

2/4
ঘটনার সূত্রপাত অন্য জায়গায়, রবিবার সকালে ওই এলাকারই বসবাসকারী লাল মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপরই সন্দেহ তৈরি হয় যে, নিজের মেয়েকে পালাতে সাহায্য করেছিল তারই বান্ধবী সানজুরা।  Photo- Representative 

3/4
অভিযোগ, সেই সন্দেহ থেকেই চরম সিদ্ধান্ত নেন অভিযুক্ত লাল মিঞার। সন্ধ্যায় সুযোগ বুঝে নিজের মেয়ের বান্ধবী সানজুরা বেগমের বুকে গুলি চালান অভিযুক্ত। এরপরই গুলিবিদ্ধ অবস্থায় সানজুরা বেগমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে সানজুরা বেগমকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

4/4
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত লাল মিঞা বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি অবিলম্বে অভিযুক্ত কঠোর শাস্তি হোক। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। Photo- Representative   Input-  Rittick Bhattacharjee