advertisement

WB Assembly Election 2026: রানাঘাটে তৃণমূলের ‘ডাক্তার দাওয়াই’! বিজেপি গড়ে জোড়া ফুল ফোটাতে তুরুপের তাস এই ৩ চিকিৎসক

Last Updated:

WB Assembly Election 2026: রানাঘাটের রাজনৈতিক লড়াইয়ে এবার ডাক্তার দাওয়াই! রানাঘাটে পদ্ম রুখতে তৃণমূলের বাজি তিন জনপ্রিয় ডাক্তার। এই নয়া কৌশলে কতটা সুবিধা পেতে পারে শাসকদল? কী মনে হচ্ছে সাধারণ ভোটারদের?

রানাঘাটের তিনজন তৃণমূল প্রার্থী
রানাঘাটের তিনজন তৃণমূল প্রার্থী
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাট সাংগঠনিক জেলাকে ঘিরে আসন্ন নির্বাচনে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই জেলায় মোট নয়টি বিধানসভা কেন্দ্র থাকলেও রানাঘাট লোকসভা এলাকার অন্তর্গত রয়েছে সাতটি কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে এই সাতটির মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল তৃণমূল, বাকি চারটি দখল করে বিজেপি। পাশাপাশি গত লোকসভা নির্বাচনেও রানাঘাট কেন্দ্র বিজেপির দখলে যাওয়ায় এবার শুরু থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসক দল।
এই পরিস্থিতিতে নতুন কৌশল নিয়েছে তৃণমূল। একাধিক নতুন মুখের উপর ভরসা রাখা হয়েছে, যাদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে তিন চিকিৎসক প্রার্থী। রানাঘাট দক্ষিণে প্রার্থী হয়েছেন চিকিৎসক সৌগত কুমার বর্মন, কল্যাণীতে অতীন্দ্রনাথ মণ্ডল এবং হরিণঘাটায় রাজীব বিশ্বাস। স্থানীয়দের মতে, এই তিনজনই নিজ নিজ এলাকায় পরিচিত এবং দীর্ঘদিন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। যদিও তারা সরাসরি রাজনীতির প্রথম সারিতে ছিলেন না, তবে দলীয় চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন।
advertisement
advertisement
এছাড়া রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে নতুন মুখ হিসেবে তাপস ঘোষকে প্রার্থী করেছে দল। অন্যদিকে, রানাঘাটে শক্তিশালী বিজেপিকে টক্কর দিতে কিছু পুরনো মুখের উপরেও ভরসা রেখেছে তৃণমূল। গতবারের পরাজিত প্রার্থী বর্ণালী দে, শুভঙ্কর সিংহ (যীশু) এবং সমীর কুমার পোদ্দারকে আবারও প্রার্থী করা হয়েছে যথাক্রমে রানাঘাট উত্তর পূর্ব, চাকদহ এবং কৃষ্ণগঞ্জ কেন্দ্রে। শান্তিপুরে পুনরায় প্রার্থী হয়েছেন গতবারের জয়ী ব্রজ কিশোর গোস্বামী। পাশাপাশি নবদ্বীপের মতো শক্ত ঘাঁটিতে আবারও ভরসা রাখা হয়েছে পাঁচবারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার উপর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে চিকিৎসক প্রার্থীরা সংগঠনের সঙ্গে যুক্ত এবং জনসংযোগে দক্ষ বলেও তিনি উল্লেখ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: রানাঘাটে তৃণমূলের ‘ডাক্তার দাওয়াই’! বিজেপি গড়ে জোড়া ফুল ফোটাতে তুরুপের তাস এই ৩ চিকিৎসক
Next Article
advertisement
CPIM: ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
  • কামারহাটিতে সৌজন্যের রাজনীতি৷

  • প্রচারে বেরিয়ে বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী৷

  • সৌজন্যমূলক সাক্ষাৎ, দাবি মানস মুখোপাধ্যায়ের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement