Bengal Election: অভিযোগ জানানোর ৮ ঘণ্টার মধ্যেই সমাধান...টোল ফ্রি নম্বর জানিয়ে দিল কমিশন! ভোটের মুখে বড় ঘোষণা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Ankita Tripathi
Last Updated:
Election Commission: ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল যা অভিযোগ জানাবে তার ৮ ঘণ্টার মধ্যেই সমাধান করবে নির্বাচন কমিশন। অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বরের ঘোষণা৷ পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটি ইমেইল আইডিও চালু করা হচ্ছে বলেই সূত্রের খবর।
কলকাতা: অভিযোগ জানানোর ৮ ঘণ্টার মধ্যেই অভিযোগের সমাধান করবে নির্বাচন কমিশন। ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল যা অভিযোগ জানাবে তার ৮ ঘণ্টার মধ্যেই সমাধান করবে কমিশন। ১৯৫০-এই টোল ফ্রি নম্বরে আপাতত অভিযোগ জানান যাবে। এর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটি ইমেইল আইডিও চালু করা হচ্ছে বলেই সূত্রের খবর।
অভিযোগ নিস্পত্তির ক্ষেত্রে কমপ্লেইন্ট রিড্রেস সেলের কাজ সুষ্ঠুভাবে করার জন্য নবান্ন থেকে আধিকারিক চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আপাতত তিনজন আধিকারিক ও ৬ জন মাইক্রো অবজারবার এই কাজ শুরু করলেও যেহেতু নির্বাচন চলাকালীন কয়েক লক্ষ অভিযোগ আসে সেই কারণেই নবান্নের থেকে আধিকারিক চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী শুক্রবারই প্রকাশ করা হবে এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা৷ SIR-এর অভিযোগের নিষ্পত্তি করতে তৎপর জুডিশিয়াল অফিসাররা৷ সূত্রের খবর, আজ বুধবার পর্যন্ত প্রায় প্রায় ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে৷
advertisement
জানা গিয়েছে, যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেখানে দুটি ‘কলাম’ বা ‘ঘর’ থাকবে৷ একটি কলামে থাকবে ‘অ্যাডিশন (অর্থাৎ নাম যোগ)’ এবং অপরটিতে থাকবে ‘ডিলিটেড (অর্থাৎ নাম বাদ)’৷ এই সপ্তাহের তালিকা শুক্রবারই প্রকাশ হতে পারে৷ তারপর থেকে প্রতি সপ্তাহে তালিকা বের করবে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 10:28 PM IST









