একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি! শুরু হচ্ছে ২৪ মার্চ, শেষ ১৭ এপ্রিল
- Published by:Rachana Majumder
Last Updated:
একাদশ - দ্বাদশ এর শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিং শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। বিভিন্ন বিষয়ে ধাপে ধাপে কাউন্সেলিং চলবে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
কলকাতা: ভোটের আবহেই ফের শুরু হচ্ছে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে প্রক্রিয়া। ২৪ মার্চ থেকে কাউন্সেলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম পর্যায় ৭টি বিষয়ে ৫০০টি শূন্যপদের মধ্যে ১৮২ জনকে ইতিমধ্যেই সুপারিশপত্র দিয়েছেন এসএসসি। এসএসসি জেলাভিত্তিক আঞ্চলিক দফতরে এই কাউন্সেলিং করা হবে। এমনই উল্লেখ করা হয়েছে এসএসসি-র তরফে। শেষ হচ্ছে ১৭ এপ্রিল।
advertisement
সম্প্রতি শিক্ষক নিয়োগ নিয়ে নয়া নির্দেশিকা দিয়েছে এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। নবম – দশম এর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় ক্যাটাগরি পরিবর্তনের জেরে একাধিক প্রার্থী ইন্টারভিউতে আসার সুযোগ পেল, বাদও পড়ল একাধিক পরীক্ষার্থী।
advertisement
এদিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ফের কড়া পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কমিশনের জারি করা একটি নোটিফিকেশন অনুযায়ী, ১৬ জন প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। এসএসসি সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ‘টেইন্টেড’ তালিকা এবং OMR মিসম্যাচ তালিকায় উঠে এসেছে। ২০১৬ সালের শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের নোটিফিকেশন অনুযায়ী, এই ১৬ জন প্রার্থীকে অবিলম্বে চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা আর কোনওভাবেই অংশ নিতে পারবেন না। শুধু পরীক্ষায় অংশগ্রহণ নয়, পরীক্ষার পরবর্তী ধাপ, অর্থাৎ নথি যাচাই, মেধাতালিকা সংক্রান্ত প্রক্রিয়া এবং কাউন্সেলিং—সব ক্ষেত্রেই তাঁদের অংশগ্রহণ সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 11:22 PM IST










