West Bengal Elections 2026: রেজিনগরের পাশাপাশি নওদা তে প্রার্থী হুমায়ুন!
- Reported by:Koushik Adhikary
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই অনেকেই মুখিয়ে ছিলেন কোন কোন কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে দেখা যাবে হুমায়ুনকে। এর ফলে ভোটের লড়াইয়ের উত্তাপ নিঃসন্দেহে আরও বেড়ে গেল।
মুর্শিদাবাদ: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। বাম তৃণমূল বিজেপি আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তৃণমূলের প্রার্থী তালিকা সামনে আসতেই বড়সর স্ট্র্যাটেজি বদল আম জনতা উন্নয়ন পার্টির জেলা চেয়ারম্যান হুমায়ুন কবীরের। রণকৌশল বদলে রেজিনগরের পাশাপাশি নওদা বিধানসভা আসনে লড়ছেন বিধায়ক হুমায়ুন কবীর।
তৃণমূল নওদা আসনে সাহিনা মমতাজ খানের নাম ঘোষণা করেছে। তিনিই ছিলেন বিধায়ক। তাঁর বিরুদ্ধেই এবার প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীর। নওদা বিধানসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এবার সেই কোন্দলেরই কি সুবিধা নিতে চাইছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবীর জানিয়েছিলেন, রেজিনগরের পাশাপাশি বেলডাঙা আসনেও লড়বেন তিনি। কিন্তু সেখানে তিনি লড়ছেন না। হুমায়ুনের বদলে বেলডাঙা থেকে লড়ছেন দলের রাজ্য সভাপতি সৈয়ব আহমেদ কবীর। অন্যদিকে কান্দিতে ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার কে প্রার্থী করা হচ্ছে। হুমায়ুন কবিরের দাবি, তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়কদের এক অংশও যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম। হুমায়ুনের দাবি, তাঁর দলের সঙ্গে যোগাযোগ করেছেন মণিরুল ইসলাম। লোকজন মারফৎ যোগাযোগ করেছেন জলঙ্গীর টিকিট না পাওয়া বিধায়ক আব্দুর রাজ্জাকও। অনুগামীদের মারফৎ যোগাযোগ করেছেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামানও।
advertisement
হুমায়ুন জানিয়েছেন, ২২ তারিখ প্রার্থী তালিকা ঘোষণা করবেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা সামনে আসতেই নতুন রণকৌশল সাজিয়ে ময়দানে নেমেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, তৃণমূলকে উচিৎ শিক্ষা দেওয়ার জন্য যা করা যায় সেটা তিনি করবেন। নিজে লড়বেন রেজিনগর ও নওদা আসন থেকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 18, 2026 11:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
West Bengal Elections 2026: রেজিনগরের পাশাপাশি নওদা তে প্রার্থী হুমায়ুন!









