advertisement

বাইক আরোহীর কাছে নগদ ৯ লক্ষ! পুলিশের সন্দেহ হতেই তল্লাশি, ভোটের আগে বারুইপুরে চাঞ্চল্য

Last Updated:

বারুইপুরের জয়াতলা এলাকা থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা। ধৃতের নাম সামাদ আলী সরদার৷ পুলিশ সূত্রে খবর জয়াতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ৷ সেই সময়েই ওই বাইক চালককে দেখে সন্দেহ হয়৷

বাইক আরোহীর কাছে নগদ ৯ লক্ষ! পুলিশের সন্দেহ হতেই তল্লাশি, ভোটের আগে বারুইপুরে চাঞ্চল্য
বাইক আরোহীর কাছে নগদ ৯ লক্ষ! পুলিশের সন্দেহ হতেই তল্লাশি, ভোটের আগে বারুইপুরে চাঞ্চল্য
অর্পণ মণ্ডল, বারুইপুর: ভোটের মুখেই উদ্ধার বিপুল অঙ্কের টাকা৷ বারুইপুরের জয়াতলা এলাকা থেকে উদ্ধার বিপুল টাকা। এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৯ লক্ষ টাকা। ধৃত সামাদ আলী সরদার জয়নগর থানার তিলপির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর জয়াতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ৷ সেই সময়েই ওই বাইক চালককে দেখে সন্দেহ হয়৷ পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তার গাড়িতে তল্লাশি চালালে গাড়িতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় নয় লক্ষ টাকা। তিলপি এলাকা থেকে কুড়ালির দিকে যাচ্ছিল বাইকটি।
advertisement
advertisement
প্রসঙ্গত, আলিপুরদুয়ার শহরেও নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা৷ আলিপুরদুয়ারে অসম নম্বরের গাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা উদ্ধার হল।চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। তারই মাঝে আলিপুরদুয়ার শহরে অসম নম্বরের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মোট ২ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তদের কাছ থেকে।
advertisement
আলিপুরদুয়ার পুলিশ সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অসমের চিরাং জেলার এক দম্পতিকে আটক করা হয়। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশি চালিয়ে গাড়ির ছাদের লুকোনো বাক্স থেকে অতিরিক্ত ২ লক্ষ নগদ টাকা পাওয়া যায়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
বাইক আরোহীর কাছে নগদ ৯ লক্ষ! পুলিশের সন্দেহ হতেই তল্লাশি, ভোটের আগে বারুইপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
CPIM: ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
  • কামারহাটিতে সৌজন্যের রাজনীতি৷

  • প্রচারে বেরিয়ে বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী৷

  • সৌজন্যমূলক সাক্ষাৎ, দাবি মানস মুখোপাধ্যায়ের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement