advertisement

SIR নিয়ে বড় ঘোষণা! ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে! এ সপ্তাহের কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিল কমিশন

Last Updated:

Election Commission: SIR-এর অভিযোগের নিষ্পত্তি করতে তৎপর জুডিশিয়াল অফিসাররা৷ জানা গিয়েছে আজ, বুধবার পর্যন্ত প্রায় প্রায় ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে৷ এই সপ্তাহের কবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, তা জানাল নির্বাচন কমিশন

SIR নিয়ে বড় ঘোষণা! ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে! এ সপ্তাহের কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিল কমিশন
SIR নিয়ে বড় ঘোষণা! ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে! এ সপ্তাহের কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিল কমিশন
কলকাতা: ভোট আসন্ন৷ এখনও এসআইআর-এর সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে পূর্ণাঙ্গ তালিকা বের হয়নি৷ তবে যথা সম্ভব SIR-এর অভিযোগের নিষ্পত্তি করতে তৎপর জুডিশিয়াল অফিসাররা৷ সূত্রের খবর, আজ বুধবার পর্যন্ত প্রায় প্রায় ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে৷
জানা গিয়েছে, যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেখানে দুটি ‘কলাম’ বা ‘ঘর’ থাকবে৷ একটি কলামে থাকবে ‘অ্যাডিশন (অর্থাৎ নাম যোগ)’ এবং অপরটিতে থাকবে ‘ডিলিটেড (অর্থাৎ নাম বাদ)’৷ এই সপ্তাহের তালিকা শুক্রবারই প্রকাশ হতে পারে৷ তারপর থেকে প্রতি সপ্তাহে তালিকা বের করবে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
ভোট ঘোষণার পর থেকেই জোর কদমে শুরু হয়েছে SIR-এর অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। একদিনে সর্বোচ্চ ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, ৭১০ বিচারকের অক্লান্ত পরিশ্রমে রেকর্ড সংখ্যক অভিযোগ নিষ্পত্তি সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ১৭ মার্চ সর্বোচ্চ ২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি। প্রায় ২২ লক্ষের বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৭ মার্চ পর্যন্ত।
advertisement
একই গতিতে নিষ্পত্তি প্রক্রিয়া চললে এপ্রিল প্রথম সপ্তাহের মধ্যে অ্যাডজুডিকেশন সম্পূর্ণের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আধিকারিকরা। সেক্ষেত্রে ভোটের মনোনয়ন পর্বের মধ্যেই শেষ হতে পারে প্রক্রিয়া।
advertisement
ইতিমধ্যে ১০-১২ জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল তৈরির ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। ওই সংখ্যক বিচারপতিদের মতামত চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, এখনও পযর্ন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এখন এই লিস্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে আলোচনা চলছে হাইকোর্টের সঙ্গে। কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যত দফা নির্বাচন তত দফায় লিস্ট প্রকাশের সম্ভাবনা থাকবে। তবে কি দুই দফায় এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে? রোজ ১ থেকে ১.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে।
advertisement
প্রসঙ্গত,গিরীশ পার্কের ঘটনায় ফের রিপোর্ট তলব কলকাতা পুলিশ এর সিপি-র কাছ থেকে। এর আগে ওই ঘটনায় কমিশনে রিপোর্ট জমা দিয়েছিলেন সিপি। কিন্তু সেই রিপোর্টকে অর্ধেক রিপোর্ট বলে ক্ষোভ প্রকাশ করে পুনরায় রিপোর্ট তলব করা হল। কমিশনের বক্তব্য রিপোর্টে শুধু ঘটনার কথা বলা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার কেন করা হয়নি, প্রধানমন্ত্রীর সভা রয়েছে শহরে, সেই সময় ইন্টেলিজেন্স কেন ফেল করলো, সব বিষয়ে বিস্তারিত রিপোর্ট ফের জমা দেওয়ার নির্দেশ। কার‌ও গাফিলতি থেকে থাকলে তার বিরুদ্ধে কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেটাও রিপোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে‌ বলেই কমিশন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR নিয়ে বড় ঘোষণা! ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে! এ সপ্তাহের কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিল কমিশন
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement