অপসারণ করেছিল নির্বাচন কমিশন! ১৯ IPS অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন
- Published by:Ankita Tripathi
Last Updated:
Election commission: ভোটের আগেই রাতারাতি রাজ্যের ১৯ অফিসারকে অপসারণ করেছিল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছিল নির্বাচন সংক্রান্ত কোনও কাজে এই অফিসারদের বহাল করা যাবে না৷ সেই নির্দেশ মেনেই এই অফিসারদের অন্য দায়িত্ব দিল নবান্ন৷
কলকাতা: ভোটের আগেই রাতারাতি রাজ্য পুলিশে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন৷ একসঙ্গে ১৯ জন আইপিএস অফিসারকে অপসারণ করা হয়৷ এবার অপসারিত ১৯ অফিসারকে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার৷ নির্বাচন কমিশন অপসারণ করে জানিয়েছিল নির্বাচন সংক্রান্ত কোনও কাজে এই অফিসারদের বহাল করা যাবে না৷ সেই নির্দেশ মেনেই এই অফিসারদের অন্য দায়িত্ব দিল নবান্ন৷
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণকুমার ত্রিপাঠী। রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হল তাঁকে৷ এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে৷
advertisement
advertisement
আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশকুমার জৈনকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজি করা হয়েছে। পেয়েছেন আসানসোল-দুর্গাপুরের অপসারিত পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরিকে। আইবির ডিআইজি হচ্ছেন হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের অপসারিত পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে।
advertisement
আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছ’জন অপসারিত পুলিশ আধিকারিককে ফের নতুন করে নিয়োগ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ইসলামপুরের প্রাক্তন পুলিশ সুপার জোবি থমাস, বীরভূমের প্রাক্তন পুলিশ সুপার আমনদীপ, মালদহের প্রাক্তন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হুগলি (গ্রামীণ)-এর প্রাক্তন পুলিশ সুপার কামনাশিস সেন, মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রাক্তন সুপার ধৃতিমান সরকার এবং জঙ্গিপুর পুলিশ জেলার প্রাক্তন সুপার হোসেন মেহেদি রহমান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 9:50 PM IST










