Accident: বাবার পিছনে হাঁটতে হাঁটতেই মৃত্যু...! কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চাপা পড়ে মৃত্যু কিশোরের
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Accident: প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাজার থেকে বাবার পিছনে হেঁটে বাড়ি ফিরছিল মোবারক। সেই সময় আচমকাই একটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ির তলায় চাপা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মালদহ, জিএম মোমিন: ভিন জেলায় পরিবারের সঙ্গে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মালদহের এক কিশোরের। কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চাকার তলায় চাপা পড়ে প্রাণ হারাল হরিশ্চন্দ্রপুর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর মোবারক হোসেন (১৩)। জানা গিয়েছে, মৃতের বাবা মঞ্জুর আলম পেশায় একজন শ্রমিক। তাঁদের বাড়ি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামে। প্রায় ছ’মাস আগে কাজের সূত্রে পরিবারের সঙ্গে কালিম্পংয়ে গিয়েছিল মোবারক। সেখানেই ভাড়া বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন তার বাবা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাজার থেকে বাবার পিছনে হেঁটে বাড়ি ফিরছিল মোবারক। সেই সময় আচমকাই একটি কেন্দ্রীয় বাহিনীর গাড়ির তলায় চাপা পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোরের আত্মীয় সামিম আক্তার জানান, “মঞ্জুর আলম দীর্ঘদিন ধরেই কাজের জন্য পরিবার নিয়ে বাইরে থাকতেন। চার সন্তানের মধ্যে দুই মেয়ের পর মোবারক ছিল বড় ছেলে। বিশেষভাবে সক্ষম হওয়ায় সে কোনও কাজ করতে পারত না এবং প্রায়ই এদিক-সেদিক ঘুরে বেড়াত। ঘটনার দিনও বাবার পিছন পিছন বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”
advertisement
আরও পড়ুনঃ শুধু একটি রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ব্রেন ক্যানসার, টিউমর! কী পরীক্ষা করতে হয়? জানুন বিশেষজ্ঞের মত
advertisement
আরও পড়ুনঃ ‘১ লক্ষ ভোটে…’, গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা…
ইতিমধ্যেই ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার মোবারকের নিথর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ গোটা এলাকায়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kalimpong,Darjeeling,West Bengal
First Published :
Mar 18, 2026 9:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Accident: বাবার পিছনে হাঁটতে হাঁটতেই মৃত্যু...! কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চাপা পড়ে মৃত্যু কিশোরের











