How To Check Supplementary Voter List: শুক্রবার বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা, ছাড়পত্র মিলল কি না কীভাবে দেখবেন ভোটাররা? জানালো কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Debamoy Ghosh
Last Updated:
৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে৷ তার মধ্যে বুধবার পর্যন্ত ২৩ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে৷
অবশেষে আগামী শুক্রবার বিবেচনাধীন থাকা ভোটারদের প্রথম তালিকা বের করবে নির্বাচন কমিশন৷ আজই কমিশন জানিয়েছে, বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে৷ এই ২৩ লক্ষ নামের মধ্যে কত জনের নাম ভোটার তালিকায় উঠল, কতজনের নাম জুডিশিয়াল অফিসাররা বাদ দিলেন, শুক্রবারই তা জানা যাবে৷
নির্বাচন কমিশন এ দিন জানিয়েছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট কমিশনের ওয়েবসাইটেই দেখা যাবে৷ তালিকা প্রকাশ হওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন অথবা বিবেচনাধীন ভোটাররা এপিক নম্বর দিয়ে দেখতে পারবেন তিনি কোন ক্যাটেরগরিতে গেলেন। এ ছাড়াও জেলাশাসকের দফতরে এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেওয়া হবে৷
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়৷ যদিও ৬০ লাখেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন ছিল৷ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভোটারদের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা৷ গোটা প্রক্রিয়াটি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতির নজরদারিতে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
কমিশন সূত্রে খবর, যে সাপ্লিমেন্টারি তালিকা বের হবে সেখানে দুটি ‘কলাম’ বা ‘ঘর’ থাকবে৷ একটি কলামে থাকবে ‘অ্যাডিশন (অর্থাৎ নাম যোগ)’ এবং অপরটিতে থাকবে ‘ডিলিটেড (অর্থাৎ নাম বাদ)’৷ এই সপ্তাহের তালিকা শুক্রবারই প্রকাশ হতে পারে৷ তারপর থেকে প্রতি সপ্তাহে তালিকা বের করবে কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, ভোটের আগের দিন নাম তালিকায় উঠলেও সেই ভোটার ভোট দিতে পারবেন৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও জানিয়েছেন, বিবেচনাধীন যে নামগুলি ভোটার তালিকায় যুক্ত হতে থাকবে, তাঁরা সবাই ভোট দিতে পারবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 9:18 PM IST











