advertisement

Alipurduar News: গাড়ির ছাদের লুকানো বাক্স খুলতেই থরে থরে সাজানো টাকা! ভোটের মুখেই লক্ষ লক্ষ নগদ উদ্ধার, আলিপুরদুয়ারে বড় কাণ্ড

Last Updated:

ভোটের মুখে হঠাৎ করে পুলিশের নাকা চেকিং আলিপুরদুয়ার শহরে।আলিপুরদুয়ারে অসম নম্বরের গাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা উদ্ধার হল।চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে।

গাড়িতে নগদ টাকা 
গাড়িতে নগদ টাকা 
আলিপুরদুয়ার, অনন্যা দে: ভোটের মুখে হঠাৎ করে পুলিশের নাকা চেকিং আলিপুরদুয়ার শহরে।আলিপুরদুয়ারে অসম নম্বরের গাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা উদ্ধার হল।চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। তারই মাঝে আলিপুরদুয়ার শহরে অসম নম্বরের একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মোট ২ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তদের কাছ থেকে।
আলিপুরদুয়ার পুলিশ সূত্রে জানা যায়, আলিপুরদুয়ার শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অসমের চিরাং জেলার এক দম্পতিকে আটক করা হয়। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশি চালিয়ে গাড়ির ছাদের লুকোনো বাক্স থেকে অতিরিক্ত ২ লক্ষ নগদ টাকা পাওয়া যায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দম্পতি নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, তারা গতকাল অসমের চিরাং থেকে আলিপুরদুয়ারে ঘুরতে এসেছিলেন এবং ফেরার পথে পুলিশ সন্দেহবশত তাদের আটক করে। এত টাকা তাঁদের কাছে কীভাবে এল তা তাঁরা বুঝতে পারছেন না।
advertisement
নির্বাচনী আবহে এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। টাকা বহনের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Alipurduar News: গাড়ির ছাদের লুকানো বাক্স খুলতেই থরে থরে সাজানো টাকা! ভোটের মুখেই লক্ষ লক্ষ নগদ উদ্ধার, আলিপুরদুয়ারে বড় কাণ্ড
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement