advertisement

Election Commission: আর দেখা হবে না বুথের ১০০ মিটারের গণ্ডি, ভোটারকে বাধা দিলেই পুনর্নির্বাচন! কড়া হুঁশিয়ারি কমিশনের

Last Updated:

এবার রাজ্যে দু দফায় নির্বাচন ঘোষণা করেছে কমিশন৷ আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ হবে৷

পুনর্নির্বাচন নিয়েও কড়া কমিশন৷
পুনর্নির্বাচন নিয়েও কড়া কমিশন৷
ভোটে এবার কোনও ভাবেই হিংসা অথবা কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন৷ পুলিশ, প্রশাসনের শীর্ষ স্তরেও ব্যাপক রদবদল শুরু করেছে কমিশন৷
এবার কমিশন জানিয়ে দিল, কোনও বুথ এলাকায় ভোটারদের ভোটদানে কোনওভাবে বাধা দেওয়া হলেই সেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে৷ বুথের একশো মিটারের মধ্যে শুধু নয়, সংশ্লিষ্ট বুথ এলাকার মধ্যে কোথাও যদি কোনও ভোটারকে ভোট দিতে আসার পথে আটকানো অথবা ভয় দেখানোর অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রেও পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে৷
কমিশন অবশ্য একই সঙ্গে জানিয়েছে, শুধু অভিযোগ আনলেই হবে না, তার স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ পেলেই কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেবে৷
advertisement
advertisement
কোনও বুথ এলাকার মধ্যে ভোটারকে আটকানো হলেও রিপোল। ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনপ্রতিনিধিত্ব আইনে যেমন বলা আছে তেমনটাই মেনে চলবে কমিশন। কোন বুথ এলাকার মধ্যে যেকোনো জায়গায় যদি কোন ভোটারকে আটকানো হয়,ভোট দিতে বাধা দেওয়া হয়,ভয় দেখানো হয় তাহলে সেই বুথে রিপোল করা হতে পারে বলেই হুঁশিয়ারি কমিশনের। তবে শুধু অভিযোগ নয়, সেইসব অভিযোগের যথেষ্ট প্রমাণ থাকবে তবেই সেই বুথে রিপল হবে।
advertisement
প্রচলিত ধারণা ছিল, শুধুমাত্র বুথের মধ্যে বা বুথের ১০০ মিটারের মধ্যে গন্ডগোল হলে সেই বুথেই রিপোল অথবা পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার সম্ভাবনা থাকে। এবার জন প্রতিনিধিত্ব আইনে যে সংস্থান রয়েছে, এবার পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কমিশন তা মেনে চলবে বলেই কমিশ সূত্রে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: আর দেখা হবে না বুথের ১০০ মিটারের গণ্ডি, ভোটারকে বাধা দিলেই পুনর্নির্বাচন! কড়া হুঁশিয়ারি কমিশনের
Next Article
advertisement
CPIM: ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
ভোট প্রচারে বেরিয়েই সটান বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী মানস! কামারহাটিতে শোরগোল
  • কামারহাটিতে সৌজন্যের রাজনীতি৷

  • প্রচারে বেরিয়ে বিজেপি-র ক্যাম্প অফিসে সিপিএম প্রার্থী৷

  • সৌজন্যমূলক সাক্ষাৎ, দাবি মানস মুখোপাধ্যায়ের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement