Rudranil Ghosh: শঙ্করমঠ-রামরাজাতলার রাম মন্দিরে পুজো! শিবপুরে প্রচারে নামলেন ভূমিপুত্র রুদ্রনীল, প্রথমদিনই বড় বার্তা বিজেপি প্রার্থীর
- Reported by:RAKESH MAITY
- Published by:Sneha Paul
Last Updated:
Rudranil Ghosh: ২০২৬ বিধানসভা নির্বাচনে শিবপুরে বিজেপির তুরুপের তাস অভিনেতা তথা নেতা রুদ্রনীল ঘোষ। এদিন শঙ্করমঠ ও রামরাজাতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি।
শিবপুর, রাকেশ মাইতিঃ শঙ্করমঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এবারের ভোটে নিজের ঘর শিবপুর এলাকায় প্রার্থী হয়েছেন। ভীষণ আত্মবিশ্বাসী তিনি। এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শঙ্করমঠ ও রামরাজাতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রুদ্রনীল।
প্রথমে শঙ্করমঠে পৌঁছে পুজো দেন, মঠে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। মহারাজকে প্রণাম সেরে আশীর্বাদ নেন শিবপুরের বিজেপি প্রার্থী। এরপর শঙ্করমঠ থেকে পায়ে হেঁটে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কয়েকশো মিটার দূরত্বে রামরাজতলা রাম মন্দিরের উদ্দেশে রওনা দেন। পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি।
আরও পড়ুনঃ ইদের কেনাকাটা করে আর বাড়ি ফেরা হল না! সুজাপুরে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গোটা এলাকায় শোকের ছায়া
নিজের এলাকায় প্রথম দিনই প্রচারে নেমে স্থানীয় মানুষের সঙ্গে মিশে যান রুদ্রনীল। সাধারণ মানুষের কাছে করজোড়ে পৌঁছে যান তাঁদের বাবাই। কারও সঙ্গে হাত মেলান, কাউকে আবার বুকে টেনে নেন তিনি।
advertisement
advertisement
এদিন শিবপুরের পদ্ম প্রার্থী বলেন, এখানকার মানুষ কেউ বন্ধু, কেউ দিদি-বোন, কেউ পিসি-মাসি, সকলেই আপনজন। শৈশবে মায়ের হাত ধরে পরিবারে সঙ্গে বিশেষ সময়গুলিতে রামরাজাতলার রাম মন্দির এবং শঙ্করমঠে হাজির হতেন। সেই মতো নির্বাচনী প্রচারে নামার আগেও এই দুই জায়গায় উপস্থিত হন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রুদ্রনীল বলেন, এখানে এসে দেবতার কাছে একটাই প্রার্থনা, প্রাচীন শহর হাওড়ার অন্ধকার মুক্তি করা। যারা এই প্রাচীন শহরকে ডাস্টবিন বানিয়েছে, অন্ধকার আচ্ছন্ন করে রেখেছে, যারা শহরের মানুষকে ড্রেনের জলে ডুবিয়ে মারতে চাইছে, তাঁদের থেকে মুক্তি চাইছে মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Mar 18, 2026 8:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rudranil Ghosh: শঙ্করমঠ-রামরাজাতলার রাম মন্দিরে পুজো! শিবপুরে প্রচারে নামলেন ভূমিপুত্র রুদ্রনীল, প্রথমদিনই বড় বার্তা বিজেপি প্রার্থীর










