Job Vacancy: ১,৪৪,২০০ থেকে ৫৭,৭০০ টাকা বেতন! শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ ডায়মন্ড হারবারে, আজই আবেদন করুন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: শিক্ষক ও শিক্ষাকর্মী প্রয়োজন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। ৩০ শূন্যপদ রয়েছে, আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ।
ডায়মন্ডহারবার, নবাব মল্লিক: শিক্ষক ও শিক্ষাকর্মী প্রয়োজন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। ৩০ শূন্যপদ রয়েছে সেখানে, আকর্ষণীয় বেতন দেওয়া হবে। ২০ এপ্রিল আবেদনের শেষ দিন। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিভিন্ন বিভাগে শিক্ষক এবং শিক্ষাকর্মী নেওয়া হবে। প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর, গ্রন্থাগারিক এবং অফিসার পদে নিয়োগ হবে। বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, এডুকেশন, মানবীবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন-এর কার্যালয়ে শিক্ষাকর্মীও নেওয়া হবে। প্রফেসর পদে মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে বেতন ১,৩১,৪০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বেতন ৫৭,৭০০ টাকা। গ্রন্থাগারিকদের বেতনের পরিমাণ মাসে ১,৪৪,২০০ টাকা। আধিকারিক পদের বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার আলাদা আলাদা মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘১ লক্ষ ভোটে…’, গলায় মালা, মাথায় পাগড়ি! বুলেট নিয়ে খড়গপুরের রাস্তায় দিলীপ, প্রত্যাবর্তনে বাড়ল শক্তি? যা বলছেন বিজেপি নেতা…
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আবেদন মূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ২০০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ২,৫০০ টাকা। এই পদগুলির ক্ষেত্রে আবেদন করতে পারেন আপনিও। যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হলেই কাজের সুযোগ পাবেন। ফলে কাজ পাবেন আপনি, বেতন রয়েছে আকর্ষণীয়। তাহলে আর অপেক্ষা কিসের আবেদন করুন আপনিও…
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 18, 2026 8:15 PM IST










