বর্তমানে জলবায়ু পরিবর্তন, উৎপাদন কমে যাওয়া এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার মতো নানা সমস্যার মুখে পড়েছে কৃষিক্ষেত্র। এর পরিস্থিতিতে AI প্রযুক্তির সাহায্যে আরও উন্নত, টেকসই ও কার্যকর কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। AI for Agricultural Research Network (AI4ARN)-এর আওতায় এই যৌথ উদ্যোগে কৃষি ও প্রযুক্তির মধ্যে সমন্বয় ঘটান হবে। এর মাধ্যমে গবেষণা আরও শক্তিশালী করা, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং মাঠ পর্যায়ে ব্যবহারযোগ্য প্রযুক্তি তৈরি করার উপর জোর দেওয়া হবে। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পসংস্থা ও স্টার্টআপগুলির মধ্যে সহযোগিতাও বাড়ান হবে।
advertisement
আরও পড়ুন: ভোটের মুখে টাকার পাহাড়! ব্যাগ ভর্তি বান্ডিল বান্ডিল নোট, পুলিশ ধরতেই তীব্র চাঞ্চল্য বারুইপুরে
এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের কৃষকদের প্রয়োজন অনুযায়ী AI-ভিত্তিক সমাধান তৈরি করা হবে, যাতে তারা সহজেই আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। এতে কৃষকদের উৎপাদন বাড়বে এবং চাষ আরও লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইআইটি খড়গপুরের একাধিক অধ্যাপক এই চুক্তিতে অংশ নেন, যা দেখায় যে কৃষি ও প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কতটা গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, এই উদ্যোগ ভারতের কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।






