advertisement

Assembly Election 2026: লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের

Last Updated:

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে. অপূর্ব সরকারকে কান্দি বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে.

+
তৃণমূলের

তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার তার ভোটের প্রচার 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মমতা ও অভিষেক মিলে নাম ঘোষণা করেন। দার্জিলিংয়ে তিন আসনে ছাড়া বাকি সবগুলো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে শাসকদল। টানা চারবারের বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিডের উপরেই আস্থা রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চমবারের জন্য প্রার্থী করল এই রাজনীতিক ব্যক্তিত্বকে। একটা সময় ভাল ক্রিকেট খেলতেন বলে সবাই ডেভিড নামেই পরিচিত।
কান্দি বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের ‘শক্ত ঘাঁটি’ বলেই পরিচিত ছিল। ২০০৬ সালে অধীর চৌধুরীর হাত ধরে নির্দল প্রার্থী হয়ে লড়াই। কান্দির তৎকালীন বিধায়ক রাজাবাবু অতিশ চন্দ্র সিংহকে পরাজিত করেছিলেন অপূর্ব সরকার। আর সেই শুরু ।এরপরে ২০১১ সালে ও ২০১৬ সালে কংগ্রেসের দলীয় প্রতীকে লড়াই করে জয়ী হয়ে বিধানসভায় পা রেখেছিলেন অপূর্ব। ২০১৮ সালে ৮ মার্চ কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ২০১৯ সালে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করেছিলেন লোকসভাতেও। যদিও পরাজিত হন অপূর্ব সরকার। কিন্তু ২০২১ সালে আবার বিধায়ক নির্বাচিত হন। আর সেই অপূর্ব সরকার বর্তমানে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ।আর তাকেই ভরসা করল শাসকদল তৃণমূল কংগ্রেস। কান্দি বিধানসভাতে তাকে পুনরায় প্রার্থী করা হয়েছে। প্রার্থী করার পর কলকাতা থেকে সটান হাজির হন মুর্শিদাবাদেই। বুধবার সন্ধ্যায় কান্দি বিশ্রামতলাতে মা তারার মন্দিরে এসে প্রণাম করে ও পরে এপিজে আবদুল কালামের মুর্তিতে মাল্যদান করে ২০২৬ সালে ভোটের প্রচার শুরু করলেন। দলীয় কর্মী থেকে সমর্থকরা তাকে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা জানান।
advertisement
আরও পড়ুন– রাশিফল ১৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
অপূর্ববাবু বলেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসা রয়েছে। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবেন। যারা সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে, মানুষ তাদের বিশ্বাস করে না। বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।  আমি যুদ্ধে নামছি। এই যুদ্ধ জয় করবই। মানুষ আমাদের পাশে আছে। ‘
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Assembly Election 2026: লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের
Next Article
advertisement
Indian Railway:রেকর্ড বাজেট বরাদ্দের সঙ্গে ‘সুপারফাস্ট রূপান্তর’! আধুনিকীকরণে নজির ভারতীয় রেলের
রেকর্ড বাজেট বরাদ্দের সঙ্গে ‘সুপারফাস্ট রূপান্তর’! আধুনিকীকরণে নজির ভারতীয় রেলের
  • ২০২৬-২৭ বাজেটে ২.৭৮ লক্ষ কোটি বরাদ্দ

  • রেল দুর্ঘটনা ৯০% হ্রাস পেয়েছে

  • আন্তর্জাতিক সংযোগে রেল দ্রুত আধুনিক হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement