advertisement

Assembly election 2026: ২৯৭ এর মধ্যে ২০০! মহেশতলায় বাড়ছে মহিলা পরিচালিত বুথের সংখ্যা... গতবারের অভিজ্ঞতাতেই আস্থা

Last Updated:

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রেই সবচেয়ে বেশি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র ছিল, ২৯২টির মধ্যে ৯০টি। সেই অভিজ্ঞতাকে এবার ব্যাপকভাবে কাজে লাগানো হবে। 

ভোটকেন্দ্রে মহিলা আধিকারিকগণ
ভোটকেন্দ্রে মহিলা আধিকারিকগণ
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মহেশতলায় বাড়ছে মহিলা পরিচালিত বুথের সংখ্যা। ২৯৭ টির মধ্যে ২০০ টি ভোটকেন্দ্রই হচ্ছে মহিলা পরিচালিত বুথের সংখ্যা। এই মহিলা পরিচালিত ভোট করার ‘টার্গেট’ বেঁধে দিয়েছে কমিশন।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় মহিলা পরিচালিত ভোটকেন্দ্রের সংখ্যা এই কেন্দ্রেই সর্বাধিক বলে দাবি ঠাকুরপকুর মহেশতলা ব্লক প্রশাসনের। জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জেলার মধ্যে মহেশতলা কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র হয়েছিল। সেবার ২৯২টির মধ্যে ৯০টি ছিল মহিলা পরিচালিত। তবে এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রগুলি সরেজমিনে দেখে এসেছেন আধিকারিকরা। কমিশনের নির্দেশ অনুযায়ী জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন। মহিলাদের জন্য ভোটকেন্দ্রে যে ধরনের পরিকাঠামো দরকার এখনও সমস্ত বুথ গুলিতে সেই পরিকাঠামো নেই। এটা একটা বড় সমস্যা। ফলে নতুনভাবে পরিকাঠামো তৈরি না করা গেলে মহিলাদের সেসব ভোটকেন্দ্রে পাঠানো যাবে না। সেজন্য খতিয়ে দেখা হচ্ছে সার্বিক পরিস্থিতি, যাতে ভোট পরিচালনার সময় ওইসব কেন্দ্রে কাজ করতে গিয়ে মহিলা ভোটকর্মীদের কোনো সমস্যায় পড়তে না হয়।
advertisement
আরও পড়ুন– রাশিফল ১৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
মহিলা পরিচালিত বুথ করাকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দল। তবে সকলেই পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। এর ফলে মহেশতলার ভাবমূর্তি আরও উজ্বল হবে। এখন বুথ গুলিকে নতুন রূপে দেখার অপেক্ষায় মহেশতলার বাসিন্দারা।  ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মমতা ও অভিষেক মিলে নাম ঘোষণা করেন। দার্জিলিংয়ের তিন আসনে ছাড়া বাকি সবগুলো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে শাসকদল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Assembly election 2026: ২৯৭ এর মধ্যে ২০০! মহেশতলায় বাড়ছে মহিলা পরিচালিত বুথের সংখ্যা... গতবারের অভিজ্ঞতাতেই আস্থা
Next Article
advertisement
Gold Rate: মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
  • মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে !

  • জানুন বাজার কোন দিকে যাচ্ছে

  • সোনার দামে পতন কেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement