Iran Israel Conflict: কিচ্ছু জানত না ট্রাম্প! আমেরিকাকে না জানিয়েই ইরান তথা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ঘাঁটিতে হামলা, সুযোগ বুঝে ইজরায়েলের ঘাড়েই চাপাল দোষ
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Iran Israel Conflict: সম্প্রতি ইরানের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারে হামলা চালিয়েছে ইজরায়েল৷ তারপরেই পৃথিবীর ৯টি দেশে পাল্টা হামলা চালিয়েছে তেহরান৷ হামলা চলেছে কাতারের গ্যাস ভাণ্ডারেও৷
ওয়াশিংটন: ট্রাম্পকে না জানিয়েই নাকি ইরানের গ্যাস ভাণ্ডারের অন্যতম বড় ঘাঁটি সাউথ পার্সে হামলা চালিয়েছে ইজরায়েল৷ আমেরিকাকে তো নয়ই, এমনকি কাতারকেও এই হামলার কথা জানায়নি নেতানিয়াহুর প্রশাসন৷ সম্প্রতি পারস্য উপসাগরের কাছে ইরানের এই গ্যাস ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল৷ ইজরায়েল জানিয়েছিল, আমেরিকা এবং ইজরায়েল যৌথ ভাবেই এই হামলা চালিয়েছে৷ এবার ‘বন্ধু’ ইজরায়েলের এই দাবিই উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ বললেন, ইজ়রায়েল তাদের না জানিয়েই হামলা করেছে।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাগের বশে’ ইরানের কিছু গুরুত্বপূর্ণ গ্যাস ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল৷ পাশাপাশি, জানিয়েছেন, আমেরিকার কাছে ইজরায়েলের এই হামলার কোনও খবর ছিল না এবং কাতারও এই বিষয়ে জড়িত নয়৷
advertisement
advertisement
ট্রাম্পের দাবি, ইরান পুরো বিষয়টা না জেনেই পাল্টা হামলা চালিয়েছে কাতারের কাতারের অন্যতম বড় গ্যাস ঘাঁটি রাস লাফানে৷ ক্ষেপণাস্ত্র হামলায় রাস লাফানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইরানের এই হামলা সম্পূর্ণ অনুচিত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প৷
🚨🇮🇷 Iran just hit 9 countries in a single night, including 7 of the wealthiest nations on earth
This was Tehran’s answer to Israel striking the South Pars gas field, the world’s largest, earlier today.
The most intense retaliatory barrage of the entire war, and Iran is now… https://t.co/lY79YzAxkt pic.twitter.com/WIAXS3m1j8
— Mario Nawfal (@MarioNawfal) March 18, 2026
advertisement
এরপরেই হুঁশিয়ারির জায়গায় ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি ফের কাতারে হামলা করে পরিস্থিতি আরও জটিল করে তাহলে সাউথ পার্সে আবারও হামলা চালাবে ইজরায়েল৷
ইরানের সাউথ পার্স, পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার৷ মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সেই গ্যাস ভাণ্ডারকে টার্গেট করে কার্যত গোটা বিশ্বকেই ভয়ঙ্কর সমস্যার মুখে ফেলে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে৷ আন্তর্জাতিক চাপের মুখে তাই ইজরায়েলের এই হামলা থেকে নিজেদের দূরে রাখতে চাইছে ট্রাম্প৷
advertisement
ইজরায়েলের ওই হামলার পরেই মধ্যপ্রাচ্যের ৯টি দেশে পরপর হামলা চালিয়েছে ইরান৷ যার মধ্যে ৭টি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ৷ মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “এই হামলাটির বিষয়ে আমেরিকার বিন্দুমাত্র কোনও ধারণা ছিল না। কাতারও কোনও ভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমন কোনও হামলা যে হতে পারে, সে বিষয়েও কাতারের কোনও ধারণা ছিল না।” তিনি ইরানকে আশ্বাস দেন, ‘গুরুত্বপূর্ণ’ সাউথ পার্স গ্যাস ঘাঁটিতে ইজ়রায়েল আর কোনও হামলা করবে না। তবে শর্ত হল, ইরানও আর কাতারের উপর হামলা করতে পারবে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 19, 2026 11:22 AM IST







