advertisement

LPG Cylinder Booking New Rule: ২৫ দিন, না ৪৫ দিন..গ্যাস নেওয়ার কত দিন পরে বুক করতে পারবেন পরের সিলিন্ডার? জানুন কেন্দ্রের নতুন নিয়ম

Last Updated:
LPG Cylinder Booking New Rule: মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে বাণিজ্য়িক সিলিন্ডারে ঘাটতি দেখা দেয়৷ তাই অনেকক্ষেত্রে সমস্যায় পড়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিংবা অফিস পাড়ার রাস্তার ধারের খাবারের দোকান৷ কিন্তু, রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই বলেই জানিয়েছিল কেন্দ্র৷
1/8
বাজারে গ্যাস নেই৷ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির জেরে দেশের মধ্যে কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যা তৈরি হতেই ছড়িয়ে পড়েছিল এমন গুজব৷ ভয় পেয়ে অনেকেই তড়়িঘড়ি গ্যাস বুক করতে শুরু করে দিয়েছিল৷ যার জেরে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির ওয়েবসাইট এবং অ্যাপ ক্র্যাশ হতে শুরু করে৷ অনেকেই ওটিপি না আসার, কিংবা গ্যাস বুক করতে না পারার মতো সমস্যার সম্মুখীন হতে শুরু করেন৷

2/8
ভারতে যে পরিমাণ এলপিজি সিলিন্ডার লাগেতার প্রায় ৯০ শতাংশই তাকে আমদানি করতে হয় ভিন দেশ থেকে৷ কিন্তু, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে সমস্যা দেখা দেওয়ায় জ্বালানিপূর্ণ জাহাজ সেখানেই আটকে পড়ে৷ যার জেরে দেশে কিছু দিনের জন্য কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের অপ্রাপ্তিমূলক সমস্যা দেখা দেয়৷

3/8
যদিও পরে ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা পরে ভারতের দু’টি জ্বালানি পূর্ণ জাহাজ হরমুজ থেকে বেরনোর সুযোগ করে দেয় ইরান৷ যার জেরে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি৷ কিন্তু, পাশাপাশি কেন্দ্র এটাও নিশ্চিত করেই জানিয়েছিল যে দেশে গৃহস্থালীর রান্নার এলপিজি গ্যাসের কোনও ঘাটতি হয়নি৷ পর্যাপ্ত সিলিন্ডার মজুত রয়েছে৷

4/8
তা সত্ত্বেও আগে ভাগে সিলিন্ডার বুক করার হিড়িক পড়ে যায় জনমানসে৷ সেই কারণে গ্যাস সিলিন্ডার বুক করার ‘লক ইন’ পিরিয়ড নিয়ে বড় ঘোষণা করতে হয় কেন্দ্রীয় সরকারকে৷

5/8
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ঘাটতি ভারতীয় বাজারের উপর চাপ সৃষ্টি করায়, পেট্রোলিয়াম মন্ত্রক গ্রামীণ গ্রাহকদের জন্য লক-ইন পিরিয়ড বা বুকিং চক্র ৪৫ দিন করে দিয়েছে, যা আগে ছিল ২৫ দিন।

6/8
রান্নার গ্যাসের কালোবাজারি রুখতেই বুকিংয়ে রাশ টেনেছে কেন্দ্র। প্রথমে বলা হয়েছিল, একটি সিলিন্ডার বুক করার ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার কিছু দিনের মধ্যেই ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করা হয়। তারপরে গত ১২ মার্চ সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ২৫ দিনের ব্যবধান কেবল শহরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামে একটি গ্যাস সিলিন্ডার বুক করার অন্তত ৪৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবে।

7/8
রান্নার গ্যাসের দাম চলতি মাস থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় ৬০ টাকা বেড়ে এলপিজি সিলিন্ডার মিলছে ৯৩৯ টাকায়। কেন্দ্রের দাবি, গ্যাস বুক করার আড়াই দিনের মাথাতেই মিলছে সিলিন্ডার৷ তাই গ্যাসের সরবরাহ নিয়ে অযথা উদ্বেগ করার কোনও প্রয়োজন নেই৷

8/8
লক ইন পিরিয়ড বাড়ানোর পাশাপাশি, পাইপলাইনে গ্যাস নেওয়া গ্রাহকদের গ্যাস সিলিন্ডার রাখার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷ জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের পাইপলাইনে গ্যাসের সরবরাহ রয়েছে, তাঁদের সিলিন্ডারের গ্যাস সারেন্ডার করতে হবে৷ বাণিজ্যিক গ্যাসের অপ্রাপ্তির সমস্যার জেরে কালোবাজারি রুখতেই এই ধরনের কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷