South Dinajpur News: তালাবন্ধ স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া, হুঁশ নেই শিক্ষকদের! কান্নাকাটির চোটে শোরগোল গঙ্গারামপুরে, ছুটে এলেন বিডিও
- Published by:Aishwarya Purkait
Last Updated:
South Dinajpur News: স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া। ছুটির পর স্কুল তালাবন্ধ করে বাড়ি চলে গেলেন শিক্ষকরা। গঙ্গারামপুরের অনিলা নন্দী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য। বিডিও-র প্রশ্নের মুখের প্রধান শিক্ষক।
গঙ্গারামপুর: স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া। এদিকে নির্দিষ্ট সময়ে স্কুল ছুটি হওয়ার পর তালাবন্ধ করে বাড়ি চলে গেলেন শিক্ষক-শিক্ষিকারা। সন্ধ্যা নামতেই অন্ধকার গ্রাস করে গোটা স্কুল। ভয়ে কান্নাকাটি জুড়ে দেয় দ্বিতীয় শ্রেণির ছাত্র। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের অনিলা নন্দী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। কীভাবে তালাবন্ধ স্কুল থেকে বেরিয়ে এল ওই পড়ুয়া?
জানা যাচ্ছে, এদিন স্কুল চলাকালীন ক্লাসের ফাঁকে শৌচালয়ে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র গৌরব টুডু। কিন্তু তাকে শৌচালয়ে রেখেই ছুটি হওয়ার পর স্কুল বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যান শিক্ষকরা। এদিকে শৌচালয় থেকে চিৎকার, চেঁচামেমি শুরু করে পড়ুয়া। কিন্তু স্কুলটি জনশূন্য এলাকায় অবস্থিত হওয়ায় শিশুর কান্নাকাটি কারুর কানে পৌঁছায়নি। অন্ধকার ও দুর্গন্ধময় বাথরুমে যেন ক্রমশ গিলতে আসে তাকে। বেরনোর প্রাণপণ চেষ্টা চালায় সে। বুদ্ধি করে বাথরুমের দেওয়াল বেয়ে ঘুলঘুলির কাছে এসে চিৎকার করে। অবশেষে শিশুর কাতর কান্না কানে পৌঁছয় স্থানীয় এক যুবকের।
advertisement
আরও পড়ুনঃ প্রশাসনিক রদবদলে রঙ্গমঞ্চ! একই দিনে দু’বার জেলাশাসক বদল আলিপুরদুয়ারে, ডুয়ার্সকন্যার দায়িত্বভার নিলেন আইএএস ময়ূরী বসু
কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ইউসুফ আলি নামের ওই যুবক তড়িঘড়ি স্কুলে এসে আটক ছাত্রকে উদ্ধার করে। খুদে পড়ুয়া জানায়, ‘শৌচকর্ম সেরে বেরোতে গিয়ে সে দেখে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। শুরু হয় ডাকাডাকি। চিৎকার। কান্নাকাটি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেপালের আকাশে ফের বিমান দুর্ঘটনা! অবতারণের সময় ভেঙে দু’টুকরো হেলিকপ্টার, বাঁচার সম্ভাবনা ছিল না যাত্রীদের, কিন্তু ঘটল মিরাকেল
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ স্কুলে পৌঁছান প্রধান শিক্ষক। আসেন গঙ্গারামপুরের বিডিও (BDO) অর্পিতা ঘোষাল। কীভাবে এমন ঘটনা ঘটল? কেন স্কুল ভাল করে পরীক্ষা না করে তালাবন্ধ করা হল? প্রধান শিক্ষককে কড়া জিজ্ঞাসাবাদ করেন বিডিও। প্রধান শিক্ষক বিজয় বর্মন জানান, স্কুলের সব কক্ষ, শৌচালয় পরীক্ষা করেই তালাবন্ধ করা হয়। কিন্তু কীভাবে এদিন এমনটা ঘটল তা বুঝতে পারছেন তিনি।
advertisement
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের শিক্ষকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 19, 2026 9:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: তালাবন্ধ স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া, হুঁশ নেই শিক্ষকদের! কান্নাকাটির চোটে শোরগোল গঙ্গারামপুরে, ছুটে এলেন বিডিও










