Debangshu Bhattacharya: চুঁচুড়ায় বিদায়ী বিধায়কের কাছে ডায়েরি হাতে নতুন প্রার্থী, দেবাংশু যেতেই মানভঞ্জন অসিতের, তবে কি অসিত ভোট-শিক্ষা দেবাংশুকে?
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চুঁচুড়ায় এবার নেই বিধায়ক অসিত, নতুন প্রার্থী দেবাংশু ছুটলেন ডায়েরী হাতে নোট নিতে! তবে কি ভোট শিক্ষা! দেবাংশু যেতেই মানভঞ্জন অসিতের
হুগলি, মাধব দাস: নাম ঘোষণা হতেই ভোট বৈতরণী পার হওয়ার জন্য প্রাক্তন বিধায়কের কাছে নোট নিতে ডায়েরি হাতে ছুটলেন চুঁচুড়ার প্রার্থী দেবাংশু! তিনবারের বিধায়ক হওয়া সত্ত্বেও ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা অসিত মজুমদার। কালীঘাট থেকে দলীয় প্রার্থী তালিকা প্রকাশের পরই তিনি ক্ষোভ উগরে দেন এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিতও দেন।
এবারের নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে অসিত মজুমদারের জায়গায় প্রার্থী হয়েছেন দলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। এই প্রেক্ষিতেই প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অসিত মজুমদারের প্রিয়নগরের বাড়িতে পৌঁছন দেবাংশু ভট্টাচার্য। টিকিট না পেয়ে প্রথমে অভিমানী ছিলেন অসিত মজুমদার! কিন্তু দেবাংশু যেতেই অভিমান গলে জল! অভিমান ভুলে এবার দেবাংশুর হয়ে ব্যাটিং অসিতের! বেশ কিছু ক্ষণ দু’জনের মধ্যে বৈঠক হয়। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বৈঠক শেষে দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের জানান, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও রাজনৈতিক আলোচনা হয়েছে। তাঁর কথায়, অসিতদার সঙ্গে পুরনো পরিচয়, তাঁর আমন্ত্রণেই এসেছি। উনি চুঁচুড়াকে হাতের তালুর মতো চেনেন। কীভাবে প্রচার করা উচিত, কীভাবে এগোনো উচিত সেই বিষয়ে দাদার কাছ থেকে মূল্যবান পরামর্শ নিয়েছি। সব নোট করে রেখেছি। দরকার হলে ডায়েরিতে নোট করে নেব। আবার দু’দিন পর আসব।
advertisement
অসিত মজুমদারে বাড়ি থেকে কথা শেষ করে যখন বাম প্রার্থী সুনীল সাহা বেরিয়ে আসেন, তখনই ওই বাড়িতে হাজির হন দেবাংশু ভট্টাচার্য। বাম প্রার্থীকে দেখেই দাঁড়িয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান দেবাংশু। দু’জনেই একে অপরের হাত জড়িয়ে ধরেন। বেশ কিছুক্ষণ রাজনৈতিক কথাবার্তাও হয় দু’জনের মধ্যে।
advertisement
দেবাংশু আরও বলেন, ওঁর রাজনৈতিক প্রজ্ঞাকে প্রণাম জানাতে এসেছি। পাশাপাশি তাঁকে পাশে থাকার আবেদনও করেছি। তবে এই বৈঠক নিয়ে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। ফলে এই সাক্ষাৎ ভবিষ্যতে চুঁচুড়ার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 9:30 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Debangshu Bhattacharya: চুঁচুড়ায় বিদায়ী বিধায়কের কাছে ডায়েরি হাতে নতুন প্রার্থী, দেবাংশু যেতেই মানভঞ্জন অসিতের, তবে কি অসিত ভোট-শিক্ষা দেবাংশুকে?









