এই হামলা সম্পূর্ণ ‘অযৌক্তিক’ এবং ‘অন্যায়’...ইরান যদি ফের কাতারে হামলা করে, তবে পরিস্থিতি ভিন্ন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কাতারের রাস লাফরানে থাকা এই ঘাঁটি থেকেই বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস (LNG) রফতানি করা হয়। ইরানের হামলায় ওই ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এদিকে বুধবার ইরানের বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্র সাউথ পার্সে হামলা চালায় ইজরায়েল। আমেরিকা এই বিষয়ে কিছুই জানত না বলে দাবি করলেন ট্রাম্প। এই সামরিক অভিযানে আমেরিকা বা কাতারের কোনও হাত নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, কাতারে গ্যাসের ঘাঁটিতে ইরান ফের হামলা চালালে আমেরিকা কঠোর পদক্ষেপ করবে ৷ (Photo: AP)
advertisement
advertisement
advertisement
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন সংঘর্ষে। ইজরায়েলের হামলায় প্রাণ হারান তিনি। ওই হামলার পরে প্রত্যাঘাত শুরু করে ইরানও। বুধবার ইজরায়েলের বিভিন্ন জায়গায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। হরমুজ প্রণালীর কাছে ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনীও। (Photo: AP)








