advertisement

WB Assembly Election 2026: বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, নেপথ্যে বিস্ফোরক অভিযোগ! পুজো দিতে গিয়ে চরম বিড়ম্বনা

Last Updated:

WB Assembly Election 2026: বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন। দলের বিক্ষুব্ধ কর্মীরা দলের প্রার্থীকে দেখে স্লোগান দিতে থাকেন। প্রার্থীকে পছন্দ না হওয়ার করাণে আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। যদিও প্রার্থীর অভিযোগ, ঘটনায় অন্য দলের মদত রয়েছে।

+
বিজেপি

বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দলের বিক্ষুব্ধ কর্মীদের

আলিপুরদুয়ার, অনন্যা দে: প্রার্থী নিয়ে বিক্ষোভ মিটছে না আলিপুরদুয়ার বিধানসভায়। বিজেপির কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী পরিতোষ দাসের নাম ঘোষণা হওয়ার পর। বিজেপির দলীয় কার্যালয়ে চলেছিল ভাঙচুর। বুধবার রাতেও দেখা গেল সেই বিক্ষোভ। দলের বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা , প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন।
এই পরিস্থিতি সামলাতে দলীয় কার্যালয়ে বারবার আলোচনা সভা বসেছে। কিন্তু কোনও রফাসুত্র মেলেনি। দলের একাংশ বিক্ষুব্ধ কর্মীর দাবি একই রয়ে গিয়েছে। পরিতোষ দাসকে তাঁরা প্রার্থী হিসেবে চাইছেন না। বুধবার রাতে পরিতোষ দাস আলিপুরদুয়ার দুর্গা বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেও হাজির হয়ে গিয়েছিলেন বিক্ষুব্ধ দলের কর্মীরা।
advertisement
advertisement
মন্দিরের গেটের বাইরে গো ব্যাক প্ল্যাকার্ড হাতে আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা। চলছিল স্লোগান। যদিও প্রার্থী এবং অন্যান্য বিজেপি কর্মীরা বলছেন শাসকদলের মদতে এই কাজ হচ্ছে। এদিকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি রাজ্য নেতাদের সঙ্গে সুসম্পর্কের সুবাদে পরিতোষ দাস আলিপুরদুয়ার আসনে টিকিট পেয়েছেন। বিক্ষুব্ধদের অভিযোগ, পরিতোষ দাস সঠিক প্রার্থী নন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে তিনি তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করতেন। তাঁরা এরকম প্রার্থী চান না। দলের কোনও বুথ স্তরের কর্মী প্রার্থী হলে তাঁরা খুশি হবেন। এই প্রার্থীর সমর্থনে তাঁরা কোনও বৈঠক, প্রচার কাজে যাবেন না। এদিকে বিজেপি প্রার্থী পরিতোষ দাস জানান, ” দল আমাকে যোগ্য বলে মনে করেছে দেখে প্রার্থী ঘোষণা করেছে। স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে আমি ভালবাসি। যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের আমি চিনিনা। শাসক দলের মদত আছে পুরোপুরি। “
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, নেপথ্যে বিস্ফোরক অভিযোগ! পুজো দিতে গিয়ে চরম বিড়ম্বনা
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement