advertisement

হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে দু’বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়নগরের বিধায়ক, উন্নয়নের ঘাটতি মেটাতেই জোর প্রচার

Last Updated:

বিশ্বনাথ দাস, দু’বারের বিধায়ক ও শিক্ষক, জয়নগর লোকসভা কেন্দ্র থেকে হ্যাট্রিকের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন তিনি।

উন্নয়নের ঘাটতি মেটাতেই জোর প্রচার
উন্নয়নের ঘাটতি মেটাতেই জোর প্রচার
অর্পন মণ্ডল, জয়নগর: এবার লক্ষ্য হ্যাট্রিক। দু’বারের বিধায়ক এবং পেশায় শিক্ষক এই বিশ্বনাথ দাস ৷ এবারও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে শুরু করেছেন জোরদার প্রচার। পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগেও জোর দিচ্ছেন তিনি।
আসন্ন নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়বে বলেই আশাবাদী এই প্রার্থী। তবে উন্নয়নের ক্ষেত্রে কিছু খামতি এখনও রয়ে গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। সেই অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করাই এবার তার অন্যতম লক্ষ্য। এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন তিনি। এই সমস্যা ঘিরে মানুষের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে বলে জানান। সেই পরিস্থিতি মোকাবিলায় একটি নতুন সাবস্টেশন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে দলের লিড বেড়েছিল। সেই ফলাফলের ওপর ভিত্তি করেই এবারের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলের আশায় রয়েছেন তিনি। সব মিলিয়ে উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করেই হ্যাট্রিক জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
advertisement
advertisement
২০২১-এ বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারলেও তৃণমূলের জয় মোটের উপর বিপুল ছিল। ২০২৬-এ এসআইআর পরবর্তী পরিস্থিতিতে অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ঘাসফুল ব্রিগেডও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করেন মমতা। দার্জিলিং-এর ৩টে সিটে লড়ছে না তৃণমূল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে দু’বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়নগরের বিধায়ক, উন্নয়নের ঘাটতি মেটাতেই জোর প্রচার
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement