advertisement

৩০ পেরোনোর আগেই প্রার্থী হলেন চার-চারজন...! প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের, চিনে নিন ওঁদের!

Last Updated:

TMC Young Candidates: ২৬, থেকে ৩০। বয়সের কোঠা টপকায়নি তিরিশের গণ্ডি। ভোটে লড়ে তাকে লাগাতে তৈরি তৃণমূলের তরুণ-তরুণী তুর্কিরা! চেনেন ওঁদের? তিরিশ পেরোনোর আগেই প্রার্থী হলেন যাঁরা! দেখে নিন চমকপ্রদ তালিকা।

প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের
প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। ৩০ বছর বয়সের আগেই প্রার্থী চার-চার জন। এর মধ্যে একজন ইতিমধ্যেই বিধায়ক। শোনা যায় তিনি যখন প্রথমবার বিধায়ক হোন, তখন তাঁর বয়সে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জোর চর্চা হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। ভোটে জিতলে এঁরাই হতে পারেন ২০২৬-এর নতুন বিধায়ক। আর এই তরুণ ব্রিগেডদের নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা।
কম বয়সি চার বিধায়ক নিয়ে শুরু হয়েছে দলের ভিতরে-বাইরে জোরদার রাজনৈতিক চর্চা। তালিকায় যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে তিনি রাজনীতিতে একেবারেই নতুন নাম, মধুপর্ণা ঠাকুর। ২৬ বছরের তরুণী এখন বিধায়ক। বাগদা উপনির্বাচনে জিতে এসেছেন ঠাকুরবাড়ির মেয়ে।
advertisement
advertisement
প্রয়াত বাবা ছিলেন সাংসদ। মা মমতাবালা ঠাকুরও এখনও সাংসদ। দুই খুড়তুতো দাদা সাংসদ, বিধায়ক। এক জন কেন্দ্রীয় মন্ত্রীও। কাকা অতীতে তৃণমূলের মন্ত্রীও ছিলেন। সেই বাড়ির প্রথম মেয়ে মধুপর্ণা ঠাকুর প্রাণীবিদ্যায় স্নাতক মিতভাষী এই মেয়ে অল্প দিনেই হয়ে উঠেছেন এলাকার জনপ্রিয় মুখ।
advertisement
মধুপর্ণাকেই আবার বাগদা আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পরিবারে বড় হওয়া। রাজনৈতিক আবহে আপাতত তিনি কাজ করছেন। রক্তে রাজনীতি আর স্বপ্নে অনেক কিছু বুনছেন মধুপর্ণা। করেছেন কম্পিউটারের এডভান্স কোর্স। পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে। চৌখশ এই মেয়ের দিকে চোখ রয়েছে এলাকাবাসীর।
দ্বিতীয় জন হলেন, ঋতুপর্ণা আঢ্য। তাঁকেও এবার প্রার্থী করেছে দল। ২৮ বছরের এই ডাকসাইটে সুন্দরী নিয়ে জোরদার চর্চা চলছে। বাবা শঙ্কর আঢ্য ও মা দুই জনেই রাজনীতিতে পরিচিত মুখ বনগাঁ অঞ্চলে। ঋতুপর্ণা জানিয়েছেন, ছোট থেকেই রাজনৈতিক কাজ বা জনসংযোগ পরিবারেই দেখেছেন তিনি। এত অল্পবয়সে বিধানসভা ভোটে লড়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে।
advertisement
স্বপ্না বর্মণ, রাজবংশী মুখ। তিরিশ বছরের সফল ক্রিড়াবিদ এই তরুণী নিয়ে জোরদার আলোচনা এখন উত্তরবঙ্গে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কারণে সকলে চেনে তাঁকে। এবার রাজনীতির মাঠেও দৌড়তে নেমেছেন তিনি। রেসে জিতবেন তো তৃণমূলের এই নতুন ঘোড়া? উত্তর বলবে ৪ মে। তবে তাঁর আগে প্রচারে ঝোড়ো দৌড় দেখতে আত্মবিশ্বাসী স্বপ্না!
advertisement
অন্যদিকে তালিকায় রয়েছেন বছর তিরিশের দেবাংশু ভট্টাচার্য। এর আগে তমলুক আসন থেকে লোকসভায় লড়েছেন দেবাংশু। রাজনীতিতে পরিচিত মুখ। সাংগঠনিক কাজ সামলান আইটি’র। চুঁচুড়া আসনে তিনি লড়বেন। জানিয়েছে, “তাঁদের মতো তরুণ মুখেদের একমাত্র সুযোগ দেয় তৃণমূল কংগ্রেস। তিনি তাঁর কাজ করার চেষ্টা করবেন। নিজেকে প্রমাণ কোনও কসুর ছাড়বেন না এই তরুণ তুর্কি। এমনটাই ইঙ্গিত দিলেন দেবাংশু।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরে বারবারই বলেছেন, “নতুন মুখ তুলে আনা, রাজনীতিতে নতুন প্রজন্ম তৈরি করার কাজ তিনি করছেন। তাই নতুন মুখেদের সুযোগ দেওয়া তৃণমূলের অন্যতম লক্ষ্য।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
৩০ পেরোনোর আগেই প্রার্থী হলেন চার-চারজন...! প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের, চিনে নিন ওঁদের!
Next Article
advertisement
Gold Rate: মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে ! জানুন বাজার কোন দিকে যাচ্ছে
  • মার্কিন হামলার কারণে সোনার দাম হঠাৎ করে ধসে পড়েছে !

  • জানুন বাজার কোন দিকে যাচ্ছে

  • সোনার দামে পতন কেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement